আধুনিক ও ফোক গানের শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপার কণ্ঠে আসছে আধ্যাত্মিক গানের মিউজিক ভিডিও
বাংলাদেশ টেলিভিশন ও বেতারের আধুনিক ও ফোক গানের শিল্পী লালন কন্যাখাত লুপর্ণা মুৎসুর্দ্দী লোপার কণ্ঠে আসছে আধ্যাত্মিক গানের মিউজিক ভিডিও। গানটির গীতিকার বহুল প্রচারতি জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো’র সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম। সুর করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী ও কবি উপবান বড়ুয়া। গানের মিউিজিক কম্পোজ করা হয়েছে আলাউদ্দীন আলোর হিউম্যান টিউন স্টুুডিও থেকে। গানের মিউজিক ভিডিও করছে অনিক মাল্টিমিডিয়ার কর্ণধার অনিক দেব।গানের শুরু দুটি লাইনের মধ্যে
দয়াল তোমায় ডাকি আমি দয়াল তোমায় ডাকি
ডাকার মাঝে দিচ্ছি আমি কত রকম ফাঁকি
গানের কথা ও সুর কণ্ঠ যে কারো শুনতে ভালো লাগবে। গানটি আধ্যাত্মিক ক্যটাগরীর হলেও গানের কথায় এবং সুরের ছন্দে ছন্দে প্রভুর প্রার্থনা করা হয়েছে।
এ বিষয়ে সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপা বলেন, আমি সব ধরনের সব রকমের গান গাইতে পারি, দর্শকদের কাছে আমি মূলত ফোক, আধুনিক, লালন সংগীতের শিল্পী হিসেবে আমি পরিচিত। এ গানটি যে কোন শ্রেণির যে কোন বয়সের দর্শকদের শুনতে ভালো লাগবে আশা করি এ গান যারা একবার শুনবে আমার বিশ^াস তাদের বারবার শুনতে ভালো লাগবে।হিউম্যান টিউন স্টুডিওর পরিচালক আলাউদ্দীন আলো জানান, গানের কথা ভালো হলে গান ভালো হবে, সুর, কণ্ঠ এগুলো তো আছে, তবে ভিন্ন মাত্রার গানটি যারা শুনবে তাদের ভালো লাগবে আমার বিশ^াস।সুরকার উপবান বড়ুয়া বলেন, গানটি গীতিকার আমাকে দেয়ার পর চেষ্টা করেছি ভিন্ন রকমের সুর করার জন্য গানের কথা আবেক যাতে মানুষের কানে পৌছে, গানটি আসলে চমৎকার একটি গান হয়েছে, দর্শকদের জন্য যেখন উম্মুক্ত করে দেয়া হবে তখন দর্শকরা বিচার করবে, তবে ভালো মানের লেখা না হওয়ায় অনেকদিন ধরে ভালো গান থেকে দর্শক শিল্পীরা বঞ্চিত হচ্ছে। এ গানটি কিছুটা হলেও দর্শকদের মনের চাহিদা পুরণ করবে আমার বিশ^াস। গানের গীতিকার ও সাংবাদিক নজরুল ইসলাম বলেন, গানটিতে অনেক কিছু বার্তা রয়েছে, সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করি, নামাজ পড়ি ইবাদত করি যার যার ধর্মমত। সৃষ্টিকর্তা আমাদের ডাকে কতটুকু সাড়া দিচ্ছে আমাদের ডাকার মধ্যে অনেক ভুল আছে যেভাবে ডাকার কথা আমরা সেভাবে ডাকতে পারছি না। অবহেলায় সময় চলে যাওয়ার পর শেষের দিকে অনেকে সৃষ্টিকর্তাকে ডাকার চেষ্টা করে সে সময়ে চাইলেও অনেক সময় সুযোগ থাকে না সুযোগ হয় না ইত্যাদি বিষয় উল্লেখ রয়েছে তবে গানটি শুনলে বিস্তারিত জানতে পারবে গানটি দেখার এবং শুনার জন্য চট্টগ্রামবাসীসহ সারা দেশের মানুষের কাছে অনুরোধ রইল।
এমএসএম / এমএসএম
সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি
আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট
বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২
মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা
মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন
হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা
হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী
নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই