ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শারীরিক যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন লাইজু বেগম


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ১২:১২
কলাপাড়ায় লাইজু বেগম (৩৫) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধূ শরীরের যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় আছেন। গত শনিবার বিকেলে ধুলাশ্বর ইউনিয়নের চরচাপলি গ্রামে এ ঘটনা ঘটে। লাইজু বেগম ওই এলাকার আল আমিন মিয়ার স্ত্রী।
হাসপাতালের বেডে শয্যাসয়ী অবস্থায় গৃহবধূ লাইজু বেগম জানান, তার স্বামী চাকরির সুবাদে ঢাকাতেই থাকেন। তিনি তার ছোট পুত্র সন্তানকে নিয়ে চরচাপলি গ্রামের স্বামীর বাড়িতে বসবাস করেন। তার প্রতিবেশী দুদা মিয়া (৬০) প্রায়ই তার বাড়িতে পানি খাওয়ার কথা বলে যেতেন এবং তাকে বেশ কয়েকবার কুপ্রস্তাব দিয়েছেন। গত শনিবার বিকেলে দুদা মিয়া গরু বাঁধার কথা বলে তার বাড়িতে যান এবং তিনি লাইজু বেগমকে কু প্রস্তাব দেন। এ সময় লাইজু বেগম এর প্রতিবাদ করেন। পরে দুদা মিয়ার ছেলে জাকির ও নাতি রাকিবুল ইসলাম ওই বাড়িতে গিয়ে লাইজু বেগমে বেধড়ক মারধর করেন। তাৎক্ষণিক স্থানীয়রা লাইজু বেগমেক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জাকির মিয়া জানান, ওই নারী খারাপ প্রকৃতির লোক। তার বাড়ির পাশে আমাদের ডাল ক্ষেত রয়েছে। লাইজু বেগমের গরু ডাল খেতের মধ্যেই বাঁধেন। এলাকার অনেক মানুষের ডাল খেত নষ্ট করেছে তার গরু। গত শনিবার বিকেলে আমাদের ডাল খেতে লাইজু বেগমের গরু বাধা দেখে আমার বাবা গরুটি আমাদের বাড়িতে নিয়ে আসতে চায়। এ সময় লাইজু বেগম আমার বাবাকে অপমান অপদস্ত করে। পরে কেন বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বিষয়ে জানতে চাইলে লাইজু বেগম আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। এ সময় আমার ভাইয়ের ছেলে রাকিবুল লাইজু বেগমকে একটি লাঠি দিয়ে বাড়ি দেয়। পরে স্থানীয়রা আমার ভাইয়ের ছেলেক সরিয়ে দেয়।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’