শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ এক ছাত্রদল নেতা জেল হাজতে
লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপি নেতা ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার(২২ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন এজাহারভুক্ত ৯ আসামি। এর মধ্যে ৭ জনের জামিন মঞ্জুর করলেও ২ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাটের দায়রা জজ মিজানুর রহমানের আদালত। জেল হাজতে প্রেরণকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর খান লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক।
উল্লেখ্য গত বছরের ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই ঘটনায় ১ নভেম্বর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত