সীতাকুণ্ডে গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও চলছে কোচিং বাণিজ্য
সারাদেশে তীব্র দাবাদাহ। আবহওয়া অধিদপ্তরের রেড এ্যালাট জারি। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে চলমান তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার শঙ্কা। বিভিন্ন প্রতিষ্ঠান ও অভিভাবকদের পক্ষ থেকে চলমান তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি ওঠে। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার দাবি করেন অনেকেই।
গত শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। একই সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেও এই নির্দেশনা জানিয়েছে।
কিন্তু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সীতাকুণ্ডের ইস্কুল -কলেজ বন্ধ থাকলেও চলছে ইস্কুল -কলেজের শিক্ষকদের ব্যাচ ও রমরমা কোচিং বাণিজ্য। বিভিন্ন স্কুল -কলেজ ও কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কোচিং করতে দেখা যায় এই গরমেও। রুমগুলো অনেকটা ঠেসাঠাসি করে শিক্ষকদের পিড়াপীড়িতে বাধ্য হয়ে কোচিং করছেন শিক্ষার্থীরা। তার উপর ঘন ঘন লোডশেডিং কারনে অনেকটা হিট স্টোকের মতো জীবন ঝু্ঁকির আশঙ্কা রয়েছে ।
উপজেলার বিভিন্ন স্কুল -কলেজগুলোতে কোচিং সেন্টারের মতো চালু রয়েছে শিক্ষকদের ব্যাচ ভিত্তিক পাইভেট কোচিং। সোমবার(২২ এপ্রিল) সীতাকুণ্ড বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: জাবেদ কে দেখাযায় বিদ্যালয়ের শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের পাইভেট পড়াতে । এসময় তীব্র গরমে ইস্কুলে পাইভেটের কথা জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে আমতাআমতা করে এড়িয়ে যান বিষয়টি । এছাড়া একাধিক শিক্ষকের কাছে ব্যাচ ভিত্তিক পাইভেটের বিষয়ে জানতে চাইলে তারাও এটি অস্বীকার করেন।
সীতাকুণ্ড কলেজ রোডে বিভিন্ন কোচিং সেন্টার গুলোতেও কোচিং বাণিজ্য চোখে পড়ে। এছাড়াও উপজেলা বাড়বকুণ্ড, কুমিরা-ভাটিয়ারি,ফৌজদারহাট সহ বিভিন্ন ইস্কুল ও কলেজের শিক্ষকরা বিভিন্ন নামে বে নামে কোচিং সেন্টারে পাইভেট পড়াতে দেখা যায়।
উপজেলার ভাটিয়ারি বাজারস্থ ইডুকেশন নলেজ নামের একটি কোচিং সেন্টারে পরিচালক এনামুল হক সকালের সময়কে বলেন। গরমে আমরা কোচিং বন্ধ রেখেছি। আর দুই একজন পড়লেও সকালে ও সন্ধায় আসে।
একটি কোচিং সেন্টারে পড়তে আসা দশম শ্রেনীর শিক্ষার্থী মো : রাহাত বলেন, অনেক টা বাধ্য হয়ে এই গরমে কোচিং করতে হচ্ছে। দীর্ঘদীন ইস্কুুল বন্ধ থাকায় সিলেবাস শেষ করতে পাইভেট পড়তে হয় । ইস্কুলে সিলেবাস শেষ না হলেও যথাসময়ে পরিক্ষা তো দিতে হবে।। তাছাড়া অসংখ্য শিক্ষার্থীদের ইস্কুলে পাঠ দানে শিক্ষকরা তেমন আন্তরিক নয়। তাই রোদ-বৃষ্টি ও গরম উপেক্ষা করে কোচিং আসতে হয়। তাছাড়া ফ্যামেলি থেকেও আসতে চাপ দেওয়া হয়। ।
এবিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার সকালের সময় কে বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের কেন পাঠায় কোচিংএ। এটা আপনারা লিখতে পারেন না । রাগাঙ্নিত হয়ে দায় চাপান শিক্ষার্থী ও অভিভাবকের উপর।
কোন মতেই নীজ শ্রেনীতে পাঠ দানে শিক্ষা মন্ত্রনালয়ের আইন অমান্যকারী শিক্ষকদের দোষ দেখতে নারাজ তিনি! উল্টো এসব শিক্ষকদের পক্ষে সাফাই গেয়ে দায়সারা ভাব নিয়ে সারাসরি দেখা করার কথা বলে প্রতিবেদকের কল কেটে দেন । পরবর্তীতে একাধীকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি তার।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহের ১১ আসনে সেনা ও বিজিবি মোতায়েন, তৎপর র্যাবও
বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে
মনপুরায় ব্যালট বাক্স পৌঁছানো শুরু, চূড়ান্ত প্রস্তুতিতে প্রশাসন।
বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন
সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে বিজয়ের ক্ষেত্রে আশাবাদী - তুষার আহমেদ শুকুর।
আজ বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে ভোটাররা ভোট প্রদান করবেন
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ র্নিবাচন-২০২৬ বাগেরহাটের সকল কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহন সামগ্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মেহেরপুরে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-
দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা