পটুয়াখালীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানবন্ধন
"প্ল্যানেট বনাম প্লাস্টিক" প্লাস্টিক দুষন বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি শ্লোগান নিয়ে ধরিত্রী রক্ষা দিবস উপলক্ষে পটুয়াখালীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী, কুয়াকাটা ট্যুর গাইড, কুয়াকাটা তরুণ ক্লাব ও কুয়াকাটা বয়েস ক্লাব এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহম্মেদ বলেন, প্লাস্টিক ও পলিথিনের অতি ব্যবহারের কারণে মানুষ ক্যানসারসহ প্রাণঘাতী নানা রোগে আক্রান্ত হচ্ছে। তেমনি নদীনালা ভরাট হয়ে জলাবদ্ধতাসহ পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই পলিথিন নিষিদ্ধ আইনের কঠোর বাস্তবায়ন করার দাবি করেন।
ধোলাই মার্কেট মৎস জেলে সমিতির সভাপতি ওবায়দুল বলেন, এক বছরে সাগরে ফেলা হয় ২২কোটি পাউন্ড প্লাস্টিক বর্জ্য। দূষণের ক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য এমনিতেই ভয়াবহ। সমুদ্র দূষণের ক্ষেত্রে একক দূষক বস্তু হিসেবে এটি সবার ওপরে। এর কারনে মাছের আকাল পড়েছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি বলেন, নির্বিচারে বৃক্ষ নিধন, বনভূমির ধ্বংস, কলকারখানা বৃদ্ধি, গ্রিনহাউজ গ্যাসসহ অন্যান্য ক্ষতিকারক গ্যাসের নিঃসরণ, ক্ষতিকারক কেমিক্যালের ব্যবহারের কারনে আজকের মাটি, পানি, বায়ু দূষণ, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, মরু অঞ্চলের বরফ গলে যাওয়া, জীববৈচিত্র্য বিলীন হচ্ছে, পাশাপাশি জীবন সংকটে রয়েছে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিপিপি টিম লিডার জসিম উদ্দিন খলিফা, সমাজসেবক লুৎফুল হাসান রানা সহ প্রমুখ।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী-সুধীজনরা, বিভিন্ন পেশার মানুষ বনাঞ্চলে সেই আগের মতো সবুজ বনানী আর নির্মল পরিবেশ ফিরিয়ে আনতে যার যার অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন