দাবদাহ থেকে রক্ষায় বাঙলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
রাজধানীর সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন ধরনের শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে।
সোমবার(২২ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি জাতের এসব বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়েজ আহমেদ নিজু ও সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন। এছাড়াও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়েজ আহমেদ নিজু বলেন, এসডিজি লক্ষমাত্রা অর্জন এবং তীব্র দাবদাহ থেকে রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে ৫ লাখ বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই বৃক্ষরোপণ। আমাদের এই কর্মসূচী চলবে।
সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন বলেন, 'ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ বায়ুমন্ডল থেকে কার্বন শোষণ করে বায়ুমণ্ডলে অক্সিজেন দিয়ে আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে রাখে। তাই এই পৃথিবীকে বাঁচাতে হলে গাছ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
Link Copied