সাবেক মেয়র আব্বাসের প্রতি আবারো ভালোবাসা দেখালো কাটাখালিবাসী
আগামী ২৮ এপ্রিল পবা উপজেলার কাটাখালি পৌরসভা উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগম হয়ে উঠেছে কাটাখালি পৌরসভা এলাকা। নির্বাচনে এবার মেয়র পদে চমক হিসেবে প্রার্থিতা করছেন সাবেক মেয়র আব্বাস আলীর সহধর্মিণী হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী মোসা. রাবেয়া সুলতানা মিতু।
সভা-সমাবেশে ইতিমধ্যে পৌরবাসী দৃষ্টি কেড়েছেন তিনি।
আগামী ২৮ এপ্রিল নির্বাচন উপলক্ষে হ্যাঙ্গার প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার মিছিলের আয়োজন করে সাবেক মেয়র আব্বাস আলী। তার ডাকে সোমবার (২২ এপ্রিল) বিকাল ৫ টায় থেকে পৌরসভার মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
এদিন বেলা পাঁচটার পরে মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হলে এতে অংশ পৌরসভা এলাকার কয়েক হাজার নারী। দীর্ঘদিন পর সাবেক মেয়র আব্বাসের ডাকে মিছিলে এসেছেন বলে জানান আগত নারী নেত্রী ও কর্মীরা।
সাবেক মেয়র আব্বাস আলীর নেতৃত্বে মিছিলটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে জুট মিলের দুই নম্বর গেট ঘুরে কাটাখালি বাজার প্রদিক্ষণ করে পুনরায় মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
প্রচার প্রচারণায় মেয়র পদপ্রার্থীর স্বামী সাবেক মেয়র আব্বাস আলী বক্তব্যে বলেন,ভূমিদস্যু সন্ত্রাস রুখতে আমরা সোচ্চার হবো। ২৮ এপ্রিল নতুন ইতিহাস গড়বে কাটাখালীর জনগন। কাটাখালীতে ২৪ হাজার ভোটার। তাঁদের ভোটার ১০০। আমরা আছি ২৩৯০০ ভোটার দেখিয়ে দেব। ইনশাআল্লাহ। আবারও শান্তি ফিরে আসবে।
তিনি আরও বলেন,মানুষের প্রয়োজনে কাটাখালি পৌরসভা অলি-গলি,পাড়া-মহল্লায় দিন-রাত পরিশ্রম করেছি নিঃস্বার্থ ভাবে।নিজের পরিবার-পরিজন অপেক্ষা করে সেবার হাত বাড়িয়ে দিয়েছি অসহায় মানুষের কল্যাণে।রাজনৈতিক জীবনের প্রতি পদে পদেই পেয়েছি অসংখ্য বাধা।এরপরও দাবিয়ে রাখতে পারেনি কেহই। এরপরও পেয়েছী সকল শ্রেনীর মানুষের শ্রদ্ধা ভালোবাসা।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত
চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প
ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত
এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি
ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ
ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা
সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন
সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন