জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সাথে ডামুড্যা উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ মহোদয়ের সাথে ডামুড্যা উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ২০২৪ তারিখ মঙ্গলবার দুপুর ১২ টায় ডামুড্যা পরিষদের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক সুধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা প্রাণি সম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন,সমবায় কর্মকর্তা মোঃ রাশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মাহাতাব উদ্দিন, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন,কৃষি কর্মকর্তা রাজিব বসু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনূর আক্তার সহপ্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার এর কার্যলয় পরিশর্দন করেন।সরকারি দপ্তরসমূহকে অধিকতর জনবান্ধব, হয়রানি মুক্ত সেবা প্রদান করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য জেলাপ্রশাসক মহোদয় সকলকে নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ বলেন, সকল নাগরিকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে বর্তমান সরকার সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থা চালু করেছে। এটি বাস্তবায়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এটি প্রত্যেক নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠার জন্য সর্বজনীন পেনশন স্কিম অত্যন্ত জরুরী। অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ১৮-৫০ বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক এই পেনশন স্কিমে অংশ নিতে পারবে। সকল শ্রেণি-পেশার মানুষের অর্থনৈতিক সুরক্ষার জন্য পেনশন স্কিমের বিকল্প নেই। স্কিমগুলোর গ্যারান্টি সরকার নিজেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে।উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের এর আওতায় আনতে হবে।
বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি একটি রাষ্ট্রীয় কর্মসূচী।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার