ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাস-ট্রাককে জরিমানা করায় অভয়নগরে টায়ার জালিয়ে সড়ক অবরোধ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:৪২

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপসারণের দাবিতে যশোরের অভয়নগরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকচালকরা। সোমবার (২২ এপ্রিল) উপজেলার ভাঙ্গগেট এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ অবরোধের ঘটনা ঘাটে। পরে পুলিশ ও মটরশ্রমিক নেতাদের হস্তক্ষেপে বিক্ষুব্ধ ট্রাকচালকরা অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুদ্ধ ট্রাকচালকরা জানান, নওয়াপাড়া হাইওয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলীর খামখেয়ালিপনার কারণে তারা অতিষ্ঠ। কারণে,অকারণে ট্রাকচালকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও জরিমানা করেন তিনি। সোমবার উপজেলার আলীপুর এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে কোনো কারণ ছাড়া (ঢাকা মেট্রো ট- ২০-৫৬১৩ ও ঢাকা মেট্রো ট ২৪-৭৮৪৭) দুই ট্রাকচালকের বিরুদ্ধে মামলাসহ পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে। অথচ প্রতি মাসে নওয়াপাড়া হাইওয়ে থানা কর্তৃপক্ষ স্থানীয় ও বহিরাগত ট্রাকচালকদের কাছ থেকে মাসিক চাঁদার টাকা আদায় করে। স্থানীয় এক মটরশ্রমিক নেতা জানান, হাইওয়ে থানার নতুন ওসি যোগদানের পর ট্রাকচালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় শুরু করেন। বার বার সতর্ক করার পরও তিনি মহাসড়ক থেকে চাঁদা আদায় বন্ধ করেননি। যে কারণে শতশত ট্রাকচালক ক্ষিপ্ত হয়ে আজ ওসির অপসারণ চেয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। 
পরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং যশোর জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচার আশ্বাসে ট্রাকচালকরা তাদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা বলেন, অবরোধের বিষয়টি জানার পর দুপুরে অভয়নগর থানার ওসির আহবানে ঘটনাস্থলে পৌঁছায় তিনি। বিক্ষুদ্ধ ট্রাকচালকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলে তারা মহাসড়ক থেকে ট্রাকগুলো সরিয়ে ফেলে অবরোধ প্রত্যাহার করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি জুরুরী কাজে খুলনা রয়েছেন। তিনি ফেরার পর সন্ধ্যায় উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিয়াকত আলী মুঠোফোনে বলেন, 'আমি খুলনায় একটি জরুরী সভায় এসেছি। সোমবার সকালে সরকারি নিয়ম মেনে দুই ট্রাকচালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। ট্রাকচালকদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। মহাসড়ক নিয়ন্ত্রণ করতে আইনপ্রয়োগ করা হয়েছে। আর এই আইনপ্রয়োগ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে অপসারণ করা হোক।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ