মামলা তুলে নিতে হুমকি: স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামী কারাগারে
দফায় দফায় যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের পর গর্ভের ভ্রণ নষ্ট করেছেন পাষণ্ড স্বামী জাহিদুল ইসলাম (৪৩)। এরপর নির্যাতনের শিকার ওই নারীকে (১৯) ঘর ছাড়া করার পর জাল দলিলে বাড়ির ভিটা দখলের অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে।
সবশেষ স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সোমবার জামিন নিতে গিয়ে কারাগারে গেছেন জাহিদুল ইসলাম। এখন মামলা তুলে নিতে ভুক্তভোগিদের হুমকিও দিচ্ছেন এই প্রভাবশালী ব্যক্তির লোকজন। তিনি নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় গাড়িষা পাড়া মহল্লার মৃত দশরত আলীর ছেলে। জাহিদ গুরুদাসপুরের এমবিপি ব্রিকস নামের ইটভাটার মালিক।
সোমবার ২৩ এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্বামীর নির্যাতনের শিকার ওই নারী ও তার মা। নির্যাতীত নারীর মা অভিযোগ করেন, বয়সে বড় হওয়া সত্তেও প্রায় দুই বছর আগে তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জাহিদুল। বিষয়টি তিনি মেনে নেননি। কিন্তু জাহিদ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রায় দেড় বছর আগে ঘটা করে তার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকে চাঁচকৈড় প্রফেসর পাড়ার একটি ভাড়া বাড়িতেই তারা থাকতেন।
তিনি বলেন- কষ্টে উপার্জিত টাকায় গত বছর চাঁচকৈড় মৌজার আরএস ১৯৫৪ নম্বর এবং প্রস্তাবিত ৯৫৫৮ নম্বর খতিয়ান ভুক্ত আরএস ১২৬১ ও ২৬৯২ নম্বর দাগের ৫ শতাংশ জমি মেয়ের নামে কিনেছেন স্থানীয় চিকিৎসক বিপুল কুমার দামের কাছ থেকে। মূলত ওই জমিটি নিজের নামে লিখে নিতে মেয়েকে চাপ দিচ্ছিলেন জামাই জাহিদুল। প্রস্তাবে রাজি না হওয়ায় নিয়মিত শারীরিক নির্যাতন চালানো হতো। এসব ঘটনায় থানায় একাধিকবার অভিযোগও দিয়েছেন তারা। সবশেষ ১৯৮৬ সালের তারিখ দেখিয়ে একটি জাল দলিল করে ওই জমি নিজের হস্তগত করেছেন জাহিদুল। প্রভাবখাটিয়ে ওই জমি থেকে তাদের বিতারিত করা হয়েছে। মেয়ের সংসার আর নিজেদের জমি ফেরত চান তিনি।
নির্যাতনের শিকার নারী বলেন- ওই জমিটি স্বামী জাহিদুলের নামে লিখে দিতে রাজি ছিলেন না তিনি। একারণে অমানষিক নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। তবুও তিনি স্বামীর ঘরে ফিরতে চেয়েছিলেন। কিন্তু প্রায় ছয় মাস আগে পেটের ওপর আঘাত করে চারমাস বয়সি গর্ভের ভ্রণ নষ্ট করেছেন স্বামী জাহিদুল। এরপরই তিনি বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন। ওই মামলাতেই সোমবার স্বামী জাহিদুল ইসলাম কারাগারে গেছেন। এখন বিভিন্নভাবে জাহিদুলের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি আইনি সহায়তা দাবি করেছেন।
এদিকে ব্যবসায়ী জাহিদুল ইসলাম কারাগারে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি