ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আমার নাম নিয়ে কাউকে খেলতে দেব না


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ২:৬

কার্লো অ্যানচেলত্তির অধীনেই রিয়াল মাদ্রিদে দারুণ সময় কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই কার্লো অ্যানচেলত্তির ফের কোচ হিসাবে এখন সামনে তাকাতে চাইছে। অপরদিকে দলবদলের গুঞ্জনটা রোনালদোও উড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে রোনালদো নিজের একটি ছবি পোস্ট করে লিখেন, আমার নাম নিয়ে কাউকে খেলা করতে দেব না, তাই মুখ খুলছি। আমি ক্যারিয়ার নিয়ে মনোযোগী, নতুন চ্যালেঞ্জ যেগুলো মোকাবিলা করতে হবে সেজন্য নিজেকে প্রস্তুত রাখছি। বাকি সব কেবল কুতর্ক। আমি আমার কাজে কতটা মনোযোগী, তা আমার পরিচিতরা ভালোভাবেই জানেন। ক্যারিয়ারের শুরু থেকেই আমার চলার মূলমন্ত্র, কথা কম, কাজ বেশি। আমাকে নিয়ে যা বলা হচ্ছে, আর লেখা হচ্ছে, তার প্রেক্ষিতেই আমার অবস্থান জানাচ্ছি আমি।

সি আর সেভেন আরো লিখেন, আমার ভবিষ্যৎ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে যে চটুল খবর ছাপা হচ্ছে, তা খেলোয়াড় হিসেবে আমার জন্য তো বটেই, এমনকি যেই ক্লাবগুলোর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে, তার খেলোয়াড় ও স্টাফদের জন্যও অসম্মানের। রিয়াল মাদ্রিদে আমার গল্পটা লেখা হয়ে গেছে। শব্দে, সংখ্যায়, শিরোপায় ও রেকর্ডে তা স্থায়ী হয়ে গেছে। এর বাইরে ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধার, যেটা আমি সবসময়ই মনে পুষে রাখব। স্পেনের এই সাম্প্রতিক পর্ব তো আছেই, অন্য সব লিগের ক্লাব নিয়েও আমার সঙ্গে জুড়ে দিয়ে কথা হয়েছে। কিন্তু আসল সত্যটা কেউ খুঁজে বের করেনি।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি