ঘোড়াঘাটে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার ও সেবা বিষয়ক গণ শুনানি অনুষ্ঠিত
২৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৮.০০টায় দিনাজপুর পবিস-২ এর রানীগঞ্জ সাব জোনাল অফিস আয়োজনে বিরাহীমপুর বাজারে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, অভিযোগ প্রতিকার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক গণশুনানি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গণশুনানি অনুষ্ঠানে গ্রাহক সদস্যগণ উপস্থিত হয়ে তাদের বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা ও মতামত ব্যক্ত করেন। গণশুনানির সভায় সভাপতিত্ব করেন বৈদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর পবিস-২ এর রানীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) জনাব মোহাম্মদ মেহেদী হাসান, ইসি জনাব মোঃ রানা মিয়াসহ স্থানীয় বিভিন্ন পেশার গ্রাহক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এজিএম(ওএন্ডএম) মহোদয় সভায় গ্রাহক সদস্যদের উত্তম গ্রাহক সেবা সংক্রান্ত- সমিতির নীতিমালা, বাপবিবো কল সেন্টার-১৬৮৯৯, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ অপচয় ও চুরি না করা, বৈদ্যুতিক মালামাল চুরি প্রতিরোধ, লাইনের পার্শ্ববর্তী গাছপালা পরিষ্কার, চলমান বিদ্যুৎ এর পরিস্থিতি এবং সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ করাসহ গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied