বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের স্বর্ণমুকুট গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশে প্রথম সারাদেশ থেকে গীতারত্ন খুঁজে স্বর্ণমুকুট গীতা প্রতিযোগিতা ২৪ইং গত ১৯এপ্রিল ২০২৪খ্রি: চট্টগ্রামস্থ গোলপাহাড় শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সর্বমোট এক হাজারের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, আশিবার্দক হিসেবে উপস্থিত ছিলেন ওঁকাররেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদেহানন্দ পুরী মহারাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাবেক রাষ্ট্রদূত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, এশিয়াটিক সুপার পেট্রো লি: এর সিইও মনিলাল দাশ। জাতীয় গীতা পরিষদের কেন্দ্রিয় সভাপতি লায়ন আর.কে দাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তী, ধর্মীয় বক্তব্য রাখেন শিক্ষক উত্তম কুমার চক্রবর্ত্তী,সাংবাদিক লায়ন সুজিত কুমার দাশ, গোলপাহাড় মহাশ্মাশান কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কান্তি দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিষু, সহসভাপতি রুভেল দে, প্রিয়তোষ চৌধূরী, শিক্ষক বেল্টন কান্তি নাথ, অমলকৃষ্ণ নাথ টুটুল, এডভোকেট নিখিল কুমার নাথ, সিদ্ধার্থ শংকর দাশ সিধু, এডভোকেট সুসেন কান্তি দাশ, রতন সেন মুন্নাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।সারাদিনব্যাপি অনুষ্ঠিত গীতা প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হিসেবে স্বর্ণ মুকুট অর্জন করেন- শশী তালুকদার পূজা, দ্বিতীয় স্বর্ণ মুকুট অর্জন করেন- প্রমি ঘোষ এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন- জয় গোপাল বণিক ও ঔশ্বর্য নাথ।
উক্ত অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ একটি স্বরণিকা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
টাঙ্গাইলে পিবিআই কর্তৃক ৪ বছর পর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
মৈত্রী পানিবর্ষণে রঙিন কাপ্তাই চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
কাপ্তাই চিৎমরম মাঠে মারমাদের মহা সাংগ্রাইং জলকেলি অনুষ্ঠিত
খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন ৮ লক্ষ টাকার কৃষি উপকরণ নষ্ট
বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থার মাইল ফলক
কুমিল্লায় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা ৭ লাখ ৫ হাজার ২৯৮ শিশু - সিভিল সার্জন
মাগুরায় মোবাইল বন্দুক রাখাকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুন, মূল আসামি সহ গ্রেপ্তার ৪
ধামরাইয়ে নানা আয়োজনে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনোহরগঞ্জে অর্জিত মেধার উপর নির্ভর করেই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে-সচিব সোলায়মান চৌধুরী