লালমনিরহাটের আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা উপজেলা প্রশাসন, আদিতমারী লালমনিরহাট এর আয়োজনে অদ্য ২৪ এপ্রিল’২৪ খ্রী: “উপজেলা পরিষদ সভা কক্ষ” আদিতমারী, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভোধনী ও স¦াগত বক্তব্য প্রদান করেন জনাব রওজাতুন জান্নাত, সহকারী কমিশনার (ভূমি), আদিতমারী, লালমনিরহাট। কর্মশালাটি পরিচালনা করেন মোছা: দৌলতুন নেছা, জেলা ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা। কর্মশালায় আদিতমারী উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সহ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আদিতমারী উপজেলার উপজেলা কোর্অডিনেটর উপস্থিত ছিলেন । এসময় গ্রাম আদালত ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা নথি ভুক্ত করা ও নথি পত্র ব্যবস্থাপনা বিষয়ে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।
জনাব রওজাতুন জান্নাত, সহকারী কমিশনার (ভূমি), আদিতমারী, লালমনিরহাট বলেন“ গ্রাম আদালত কার্যক্রম আরও শক্তিশালীকরনে এমন একটি প্রকল্প সময়ের উদ্দ্যোগ। তবে কার্যক্রমটি বেগবান করার জন্য মাঠ পর্যায়ের অংশীজনদের প্রশিক্ষনের ব্যবস্থা করা খুবই গুরুপ্তপূর্ন। এছাড়াও সাধারন মানুষের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা তৈরীর জন্য মাঠ পর্যায়ে প্রচার প্রচারনা চালাতে হবে। আমি প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি প্রত্যাশা করি। ”
উল্লেখ্য যে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প টির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত সেপ্টেম্বর’২৩ খ্রী: থেকে লালমনিরহাট জেলার ৫টি উপজেলা সহ বাংলাদেশের ২১ টি জেলার ১৭২ টি উপজেলার মোট ১৫৭১ টি ইউনিয়নে কার্যক্রম শুরু করে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি