লালমনিরহাটে তীব্র গরমে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ
লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ও তীব্র দাবদাহ। ফলে রোদ-গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। যার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপরও। এতে করে বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়ার রোগের প্রভাব ।
চিকিৎসকরা বলছেন, পানিবাহিত রোগ ডায়রিয়া। দূষিত পানি পান করার মাধ্যমে এ রোগ হয়। এ ছাড়া গরমের কারণে ডায়রিয়ার সমস্যা মারাত্মক আকার ধারণ করে। বিশেষ করে শিশু-কিশোররা এই রোগে বেশি ভুক্তভোগী হয়।
বুধবার (২৪ এপ্রিল) লালমনিরহাট সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেশি। যার ফলে হাসপাতালের মেঝে ও বারান্দায়ও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। একই চিত্র হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে। বহির্বিভাগেও শিশু ও মেডিসিন চিকিৎসকদের চেম্বারের সামনে রোগীদের দীর্ঘ সিরিয়াল দেখা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের নিকট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত ২৩ এপ্রিল হাসপাতালের আউটডোর ও ইনডোরে ৪০ জন এবং জরুরি বিভাগে ৩০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। যা বুধবার (২৪ এপ্রিল) আরও বেড়েছে। হাসপাতালের ১০ বেড বিশিষ্ট শিশু ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৩ জন শিশু রোগী। যাদের অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত।
জেলার সাপ্টিবাড়ি থেকে হাসপাতালের বহির্বিভাগে ৯ মাস বয়সী শিশু মুন্নির চিকিৎসা নিতে আসা মা ফিরোজা খাতুন জানান, গত কয়েক দিন থেকে সর্দি, কাশি ও জ্বরে ভুগছে। এলাকার ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানো হলেও কোনো লাভ হয়নি। তাই তিনি হাসপাতালে এসেছেন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা শিশু লাবিব হাসানের মা লিপি বেগম জানান, দুই দিন আগে হঠাৎ করে শিশুর পাতলা পায়খানা হয়। এরপর পায়খানার দ্বার দিয়ে শুধু পানি নামতে থাকে। বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে এসেছেন। বর্তমানে বাচ্চা সুস্থ আছেন।
লালমনিরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, তীব্র গরমে হাসপাতালের আউটডোর ও ইনডোরে রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া থেকে বাচতে তীব্র গরমে অধিক পানি পান ও রোদে বের হলে ছাতা ও পানি পানের ব্যবস্থা রাখাসহ প্রয়জন বাহিরে না বের হওয়ার পরামর্শ দেন তিনি।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি