ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মান্দায় সেনা সদস্যকে মারপিটের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৪:২৯

নওগাঁর মান্দায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার ভারশোঁ ইউপির উপ-শহর বাজার এলাকায়। মারপিটের স্বীকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আপেল  মাহমুদ (৩৪) ভারশোঁ গ্রামের মৃত আব্দুল  জলিলের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, ভারশোঁ গ্রামের আলিমুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬০), ছেলে সাদ্দাম হোসেন (৩০), মেয়ে বিলকিস বেগম (২৭), ছেলে আমজাদ হোসেন ওরফে বাবু (৩৫) এবং এর স্ত্রী ধলী বেগম (৩২)। 
অভিযোগ সুত্রে জানাগেছে,পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ভারশোঁ উপশহর বাজারের একটি চা-দোকানে  অবরুদ্ধ করেন।একপার্যায়ে তারা ধারালো চাকু বের করে হত্যার হুমকি প্রদান করে চড় থাপ্পড় মারেন।এসময় তাদের সৌরগোলে পূর্ব থেকে ওৎপাতিয়া থাকা বিলকিস,সুফিয়া ও ধলী বেগম নামে কয়েকজন মহিলা লাঠিসোটা নিয়ে এসে এলোপাতাড়ি মারপিট করে এবং তার গলায় থাকা ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ও পকেটে থাকা নগদ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।এসময় ১নং অভিযুক্ত সাদ্দাম হোসেনের হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দ্যেশে গলায় আঘাত করিলে ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে হাতের মধ্যমা আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়।এমতাবস্থায় স্থানীয়রা আহত আপেল মাহমুদকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসার জন্য ভর্তি করান। এঘটনায় আহত আপেল মাহমুদ ৫ জনসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রৌমারীতে শহীদদের নামফলক ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে সার পাচারের চেষ্টার দায়ে ব্যবসায়ী এরশাদ আলীর ৭ দিনের কারাদণ্ড

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

উজিরপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।

‎সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১