ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৫-৪-২০২৪ দুপুর ১২:১৪

খুলনার পাইকগাছায় লাউ গাছের একটি বোটায় ২০ টি লাউ হয়েছে। সংবাদটি জানাজানি হলে একনজরে দেখতে জনতার ভিড় বাড়ছে। শখের বশে উপজেলার গদাইপুর ইউনিয়নের  নতুন বাজারের নুরু গাজী ধান মিলের চালে একটি লাউ চারা রোপণ করেন। সেই লাউ গাছের একটি বোটায় ২০টি  লাউ ধরেছে। এর মধ্যে ১০টি লাউয়ের ওজন ২০০ গ্রামের মতো হবে। বাকি ৭টি লাউয়ের ওজন ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে আর ২টি মারবেলের মতো।
নুরু গাজী জানান, স্থানীয়  বাজার থেকে লাউয়ের চারা কিনে তিনি নিজ হাতে লাগিয়েছেন।মিলের টিনের চালে গাছ লতিয়ে থাকায় নিচে থেকে ভাল মত দেখা যায় না। গাছে ৫০টির বেশী লাউ স্বাভাবিকভাবেই ধরেছে।টিনের চাল পরিস্কার ও গাছের বয়স হয়ে যাওযায় গাছ কেটে ফেলার জন্য চালে উঠে দেখে এক বোটায় ২০টি লাউ ধরেছ।

লাউ  দেখতে আসা স্থানীয়  রহমত গাজী জানান, আমার জীবনে এই প্রথম দেখেছি  এক বেটায় ২০টি লাউ।এক বোটায় ২টি লাউ দেখেছি।এটি দেখা প্রথম ঘটনা।বাজারের ব্যবসায়ী মনিরুল জানান, বাজারের অনেকে এই লাউগুলো দেখতে এসেছে। এটা নিয়ে বাজারে আলোচনা হচ্ছে। তাই আমিও দেখতে এসেছি। একটি বোটায় ২০টি লাউ আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কুষিবিদ অসিম কুমার দাশ জানান, এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমন ফলন হয় না। কোনো কারণে যদি গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয়, সে ক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এ ছাড়া জিন মিউটেশনের কারণেও হতে পারে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান