তবুও স্টোকসকে ডাকবেন না ইংলিশ কোচ
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ধুঁকছে স্বাগতিক ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ ড্র হওয়ার পর লর্ডসে দ্বিতীয় ম্যাচে হেরেছে বড় ব্যবধানেই। দলের এমন অবস্থাতেও ক্রিকেট বিরতিতে থাকা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ডাকা হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড।
মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ইংলিশ ক্রিকেট বোর্ড(ইসিবি) তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে। আর সে নিজে থেকে দলে ফিরতে না চাইলে জোর করাও হবে না বলেও এক বিবৃতিতে জানায় ইসিবি।
স্টোকসের অনুপস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংলিশরা। আর এই সিরিজ সফররত ভারতের বিপক্ষে তাদের অবস্থা পুরাই নাজেহাল। নটিংহ্যাম টেস্টে নিশ্চিত হারের মুখে থাকা ইংল্যান্ড বৃষ্টি বাগড়ায় বেঁচে গেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে পার পায়নি জো রুট বাহিনী। এবার হেরেছে দেড়শরও বেশি রানে।
দলের এমন করুণ অবস্থায় অনেকে স্মরণ করছেন বেন স্টোকসকে। অনেকে তো তাকে দলে ফেরানোর কথাও বলছেন। তবে দলীয় কোচ সিলভারউডের মুখে শোনা যাচ্ছে ভিন্ন কথা। এই ইংলিশ তারকাকে জোর করে ফেরাতে রাজি নন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমার দিক থেকে কোনো জোরাজুরি নেই। এসব ব্যাপার নিয়ে তাড়া দেওয়া যায় বলেও মনে হয় না আমার। আমি অপেক্ষা করব। সে নিজে থেকে যতক্ষণ না বলছে যে সে প্রস্তুত, ততক্ষণ অপেক্ষা চলবে। যতদিন প্রয়োজন সময় নিতে পারবেন স্টোকস।’
তিনি আরও বলেন,‘নিশ্চিতভাবেই কোনো উত্তর পেতে তাকে তাড়া দেব না আমি এবং আমার মনে হয়, সেটা করা উচিতও হবে না। তার আশেপাশে লোকজন আছে ও তাকে সাহায্য করছে। যখন সে ফেরার জন্য প্রস্তুত হবে, আমরা তাকে দুহাত বাড়িয়ে আমন্ত্রণ জানাব। কিন্তু ততদিন পর্যন্ত তার যত সহায়তা প্রয়োজন, আমরা করে যাব।’
প্রীতি / প্রীতি
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি