ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে রহমতের বৃষ্টির প্রার্থনায় ইশতিসকার নামাজ আদায়


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৫-৪-২০২৪ দুপুর ৩:৭

কুমিল্লার চৌদ্দগ্রামে তীব্র তাপদাহ থেকে রক্ষায় মহান আল্লাহ্ তা'য়ালার সাহায্য কামনায় ও রহমতের বৃষ্টির প্রার্থনা করে দু'টি স্থানে ইশতিসকার নামায অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে ও বাতিসা হাইস্কুল মাঠে পৃথক দু'টি জামায়াত অনুষ্ঠিত হয়। তীব্র রোদ উপেক্ষা করেও দু'টি জামায়াতে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এ সময় মুনাজাতে মুসল্লিগণ আল্লাহর নিকট প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন। সকাল সাড়ে আটটায় চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম, শফিকুর রহমান। এদিকে সকাল সাড়ে ১০টায় বাতিসা হাইস্কুল মাঠে পৃথক আরও একটি ইশতিসকার নামাযের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজে মুসল্লিদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে । নামাজ ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস মাওলানা জাকারিয়া। মুনাজাত চলাকালীন মুসল্লিগণ বৃষ্টির প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মাঠ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত