ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পাইকগাছায় শ্রীকন্ঠপুর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার আগেই নিয়োগ চুড়ান্ত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৫-৪-২০২৪ বিকাল ৬:৩
পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর কেআর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার আগেই নিয়োগ চুড়ান্ত করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে। দুই জন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষা বন্ধ ও উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে অনুষ্ঠিতের দাবীতে অভিযোগ করা হয়েছে।
 
অভিযোগে জানা যায়, উপজেলার শ্রীকন্ঠপুর কেআর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৪ টি পদে ২০২৩ সালের ৭ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। যাতে মোট ২৭ টি আবেদন জমা পড়ে।যার মধ্যে সভাপতি মিজানুর রহমানের দু-ছেলে,নিজ বৌমাসহ আপনজনেরা থাকায় অভিযোগ হওয়ায় কতৃপক্ষ পরীক্ষা স্থগিত করেন। পরবর্তীতে নিয়োগ বোর্ডের সভাপতি পরিবর্তন করেন ইসমাইল গাজীকে করা হয়। সেখানেও সভাপতি নাতিসহ আপন জন রয়েছে। তাছাড়া তারা কৌশল খাটিয়ে অবৈধ উপায়ে যাদেরকে নিয়োগ দিবেন তা চুড়ান্ত করা হয়েছে। যাদেরকে চুড়ান্ত করা হয়েছে তারা হলেন অফিস সহকারী পে সাবেক নিয়োগ বোর্ডের সভাপতির ছেলে মোঃ আল আমিন সরদার,নিরাপত্তা কর্মী বর্তমান নিয়োগ বোর্ডের সভাপতির নাতি বাকী বিল্লাহ,আয়া পদে সাবেক সভাপতির  ছেলের বৌ শাপলা খাতুন ও নৈশ প্রহরী পদে মাসুদ রানা। দু জন পরীক্ষার্থী মোঃ জাবের আহম্মেদ ও বিল্লাল সরদার এ অভিযোগ করেন।  এব্যাপারে নিয়োগ বোর্ডের সভাপতির ০১৭৩৫৫০৫৪৫৫ মুঠোফোনে কল করা হয়। অপর প্রান্ত থেকে রিসিভ করে তিনি বলেন যার মোবাইল তিনি কথা বলবেননা।আমি তার ছেলে (আমার নাম বলবোনা)। কোন কিছু না শুনে বুঝে স্কুলের নাম উল্লেখ করে বলেন উনার কোন দায় দায়িত্ব নেই। প্রধান শিক্ষক মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।

‎সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক