পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে আবুল কালাম ডাকু নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
শুক্রবার(২৬ এপ্রিল) ভোরে ওই সীমান্তের ৮৪৮ নাম্বার পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ডাকু(২০) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মৃত অপরি উদ্দিনের ছেলে। এ নিয়ে গত এক মাসে লালমনিরহাট সীমান্তে বিএসএফ গুলিতে তিন বাংলাদেশী নিহতের ঘটনা ঘটলো।
পুলিশ ও বিজিবি সূত্র জানায় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নাম্বার পিলার এলাকা দিয়ে শুক্রবার ভোরে ভারতীয় সীমানার পকেট পাড়ায় চোরাচালানের উদ্দেশ্যে যায় একদল বাংলাদেশী। এসময় ভারতীয় সীমানায় দায়িত্বরত ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের দহল দল তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে আবুল কালাম নামের একজন গুলিবিদ্ধ হয়। পরে আবুল কালামকে তার সহযোগীরা চিকিৎসার জন্য বাংলাদেশের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে সে মারা যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ চৌধুরী বলেন, পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের পকেট এলাকার সীমান্তে একজন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত