ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে দুটি ট্রাকের সামনাসামনি সংঘর্ষ নিহত -২


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৬-৪-২০২৪ দুপুর ১২:৫
দিনাজপুর- ঢাকা মহাসড়কে দুটি মাল ভর্তি ট্রাকের সামনাসামনি সংঘর্ষের ঘটনায় ঘনটাস্থলেই একটি ট্রাকের চালক ও তার সহযোগী নিহত হয়েছে।
 
শুক্রবার(২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড়  নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, জয়পুরহাট চৌমনী এলাকার ট্রাকচালক গোলাম রাব্বী (৪৫) এবং তার সহযোগী একই এলাকার রেজয়ান (২৮)। 
 
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ভুট্টা ভর্তি ট্রাক যার রেজিঃ নং: ঢাকা মেট্রো-ট-২০৬৬৪৯ দিনাজপুর শহর মুখী সার ভর্তি ট্রাক যার রেজিঃ নং: ঝিনাইদহ-ট-১১১৬৪৬ সঙ্গে সামনাসামনি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত এসে ২ জন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
 
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান জানায়, আমরা সকাল সাড়ে ৬ টার দিকে ২ টি ট্রাক সামনাসামনি সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে এসে ২ জন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ সা-আদ আস সামস বলেন, সকালে ফায়ার সার্ভিস সদস্যরা ২ জন রোগীকে মৃত অবস্থায় নিয়ে আসেন। মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে। 
 
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানায়, টিএনটি মোড় এলাকায় ভুট্টা ও সার ভর্তি ২ টি ট্রাকের সামনাসামনি সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে দিনাজপুর থেকে ছেড়ে আসা ভুট্টা ভর্তি ট্রাককে এবং অন্যটি দিনাজপুর শহরগামী সার ভর্তি ট্রাককে সজরে ধাক্কা দেয় । এতে ঘটনা স্থলে দিনাজপুর থেকে ছেড়ে আসা ভুট্টা ভর্তি ট্রাকের চালক ও তার সহযোগীর মৃত্যু হয়। অপর ট্টাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়।দুটি ট্রাকই জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার