উত্তরায় পথচারীদের মাঝে বিসিডিএস উত্তরার স্যালাইন-পানি বিতরণ
তীব্র দাবদাহে রাজধানীর উত্তরায় শ্রমজীবি রিক্সাচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি বৃহত্তর উত্তরা থানা নেতৃবৃন্দরা।
আজ (শনিবার) দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টর জমজম টাওয়ার এলাকায় প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের হাতে বোতলজাত খাবার পানি ও স্যালাইনের প্যাকেট তুলে দেন নেতারা।
পানি বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি বৃহত্তর উত্তরা থানার সভাপতি ও ৫১ নং ওয়ার্ড যুবলীগ নেতা অহিদুজ্জামান খান (রুমন) বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান তাপপ্রবাহে আমরা অসহায় রিক্সাচালক ও পথচারীদের হাতে পানিসহ স্যালাইন তুলে দিচ্ছি। এতে করে এই মানুষগুলো কিছুটা হলেও উপকৃত হবে।
তিনি বলেন, আমরা বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি বৃহত্তর উত্তরা থানা সবসময় জনহিতমূলক কর্মকাণ্ডে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। যেকোন সংকট মোকাবেলায় আমরা মানুষের পাশে আছি।
ঠান্ডা পানি পেয়ে রিক্সাচালক আব্দুল গফুর জানান, গরমে রিক্সা চালানো অনেক কষ্টের। প্রচুর ঘাম বের হয় শরীর থেকে। পানি আর স্যালাইন মিশিয়ে খেলে একটু ভালো লাগে।
এসব শ্রমজীবি এবং পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মিয়া শরীফুল ইসলাম, সহ-সভাপতি মোশারফ হোসেন জুয়েল, মো. নজরুল ইসলাম, সদস্য- মো:সুজন হোসাইন,মো: মনির হোসেন,রাজিব মন্ডল রাজু, মো: ইউসুফ জামান, মো: শওকত রহমান সুজন, মো: ইসমাইল, মো:সারোয়ার বিশিষ্ট যুবনেতা মো. মনির হোসেনসহ তুরাগ থানা বিসিডিএস সভাপতি কাজী নাসির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন