ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে এডভোকেসি সভা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৫:৪

বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বাস্তবায়নে জয়পুরহাটে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০ টায় পৌর  কাউন্সিলর, স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা   ও ইয়ুথ সদস্যদের নিয়ে স্থানীয় স্বপ্ন ছায়া চাইনিজ রেষ্টুরেন্টে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় স্বাগত বক্তব্য দেন অধিকার এখানে, এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের জেলা ব্যাবস্থাপক কাইয়ুম উদ্দিন। 

সভায় ইয়ুথ সদস্য গাউসুল আজম এর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব হাসান ভুঁইয়া,জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা খন্দকার তারেক মোঃ আমরিল্লাহ, পৌর কাউন্সিলর মামুনুর রশীদ, ওলিউজ্জামান বাপ্পি, হায়দার আলী পলাশ, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, খনজনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হক মাছুম প্রমুখ। 

প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও আজকের সভার উদ্দেশ্য বর্ণনা করেন ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের জেলা যুব সংগঠক মোসাঃ মুর্শিদা খাতুন অনুষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বর্তমান পরিস্থিতি আলোচনা এবং সংলাপ সেশন পরিচালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, রংপুর। 

স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং বিদ্যালয় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা  ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সম্পর্কে সরকারের  উদ্যোগসমূহ  ও আমাদের করনীয় মুক্ত আলোচনার মাধ্যমে তুলে ধরেন।কাউন্সিলর দের ভাষ্যমতে, বিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী যে কোন সহায়তা মেয়র মহাদয় করতে রাজি আছেন।

এমএসএম / এমএসএম

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।