ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

১ লক্ষ ৬৬ হাজার জাল টাকাসহ নওয়াপাড়ার ২ যুবক আটক র‍্যাবের হাতে আটক


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৫:১৭

খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (২৭ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্কে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নওয়াপাড়ার মো. কাশেম বিশ্বাসের ছেলে মো. রুবেল বিশ্বাস (৩০) ও নওয়াপাড়ার মো. আসাদুল বিশ্বাস ছেলে মো. আকাশ বিশ্বাস (২২)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ ৪টি মোবাইলফোন ও ৫টি সিমকাড জব্দ করা হয়। গতকাল রবিবার (২৮ এপ্রিল) র‌্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকা দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিতিত্তে ঘটনার সত্যতা যাচাই ও আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শহীদ হাদিস পার্কে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এসময় জব্দকৃৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ