ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬

ময়লা তুমি কার- ডেংগুর না চিকুনগুনিয়ার?


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৮-৮-২০২১ বিকাল ৫:২১
বাংলাদেশের রাজধানী ঢাকা হলেও নিঃসন্দেহে দোহারের রাজধানী জয়পাড়া। আরো সংক্ষিপ্তকরে বললে রতন ভাস্কর্য ও এর চারপাশ। জয়পাড়া বাজার ও ব্যাংকপাড়া অনেকটা মতিঝিলের মতো। স্বাভাবিকভাবেই মানুষের অদম্য ইচ্ছা থাকে শহরকেন্দ্রিক। হয়তো সেরকম ইচ্ছা থেকে রতন ভাস্কর্য থেকে ৫০ মিটারের মধ্যে গড়ে উঠেছে বিশাল আবর্জনার ভাগাড়। প্রশ্ন হচ্ছে, হে ময়লা! তুমি কার- ডেংগুর না চিকুনগুনিয়ার?
 
 
আপনি এই পথে চললে আপনাকে অবশ্যই নাক-মুখে মাস্ক বা হাত দিতেই হবে। সুবিধা হলো, এই পথে কর্তাব্যক্তিরা যাতায়াত করেন না। কেন্দ্র বলেই হয়তো পৌরসভার আবর্জনা এই কেন্দ্রীয় পয়েন্টেই ফেলে স্তূপ করা হচ্ছে। ফলে মশা ও মাছির নিরাপদ চাষাবাদ হচ্ছে। এটি এখন মশার নিরাপদ অভয়স্থল। কিন্তু এই ময়লার দায়ভার কেউ নিতে চায় না। না পৌরসভা, না প্রশাসন। বলা চলে, অনেকটা চোখ বন্ধ করে চলা। এ বিষয়ে কোনো কথা বললে খুব গরম পৌরসভা। আর প্রশাসন নিয়মিত মশার কামড় খেলেও যেহেতু দুর্গন্ধ নাকে যায়নি, তাই তাদের দেয়ালে ময়লা ফেলা হলেও তারাও নির্বিকার। সমস্যা যত সাধারণ জনগণের।
 
মশার স্তূপ যেখানে, সেখানে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। অনেকেই এই পথে চলাফেরা করেন। বিশেষ করে, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে মাঝিবাড়ীর তথা পৌরসভার ৫নং ওয়ার্ডের অধিকাংশ জনগণের যাতায়াত এই পথে। পাঠকরা আবর্জনা কেন কেন্দ্রীয় পয়েন্টে ফেলা হচ্ছে, সেটার লোকেশন দেখলেই বুঝবেন। ভাগাড়ের সামনে রতন ভাস্কর্য, জয়পাড়া সরকারি মডেল স্কুল, কেন্দ্রীয় শ্মশানঘাট ও বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়, পেছনে (১০ ফিটের মধ্যে) দোহার প্রেসক্লাব, সরকারি টেলিফোন অফিস, আনসার ভিডিপি অফিস ও দোহার উপজেলা পশু হাসপাতাল, আর উত্তরে দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং দক্ষিণে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই আবর্জনার স্তূপের সামনেই রয়েছে জয়পাড়া পরিবহনের বাসস্ট্যান্ড ও কিছু চায়ের দোকান। এখন পাঠক আপনারাই বলেন, ময়লার পাশেই এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাই এখন বিস্ময়কর!! কিছুটা সমস্যা যে কারো হয়নি, তা কিন্তু নয়। দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার জসিম কিন্তু কিছু প্রচেষ্টা চালিয়েছেন নিজ অর্থায়নে।
 
 
ছোটবেলায় পড়েছিলেন, ঈশ্বর গুপ্তের বিখ্যাত কবিতা- রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে কলকতা আছি। দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়ার অবস্থাও একই রকম। নতুন করে ডেঙ্গু আতংক বিরাজ করছে ঢাকাসহ সারাদেশে। আর দোহারে এই আবর্জনার স্তূপ হয়ে উঠেছে ডেংগু মশার নিরাপদ প্রজননস্থল। সকলের আশংকা, এখান থেকে চিকনগুনিয়া ও ডেংগু বিস্তার হতে পারে। কিন্ত সকল কর্তৃপক্ষই দায় এড়াতে চায়। এখন প্রশ্ন, আবর্জনা তুমি কার? সবশেষ, এই দায়ভার যেন জনসাধারণের। এমপি সালমান এফ রহমানের সরাসরি হস্তক্ষেপ ছাড়া যেন এ অবস্থা থেকে পরিত্রাণ নেই।
 
এছাড়া নিয়মিতভাবে রেণ্ট-এ কারের চালক ও জয়পাড়া পরিবহনের ড্রাইভার-হেলপারদের মূত্র বিসর্জন আবর্জনার এই পরিবেশকে করেছে আরো পূতি দুর্গন্ধময়। ফলে চলাচলের জন্য এ রাস্তাটি হয়ে উঠছে অনুপযোগী।
 
দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমানের বারবার বদলির আদেশ অজানা কারণে স্থগিত হয়। সকল উন্নয়ন কার্যক্রমে তার তত্ত্বাবধানে হয়। তিনি বলেন, এই ময়লা সরানোর কোনো জায়গা নাই। পৌরসভার বাইরে কাজিরচরে আমরা জায়গা পাব। সেখানে সপ্তাহ দুয়েকের মধ্যে ময়লা সরিয়ে নেব।
 
এভাবে চলছে দোহার পৌরসভার নাগরিক সেবা। কথা বেশি বললে অনেক বিরক্তি ভাব দেখানো হয় কর্তাব্যক্তিদের পক্ষ থেকে। এছাড়া তথ্যসেবা দিতে চরম গড়িমসি তো আছেই।
 
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ নাঈম বলেন, বিষয়টি আমি পৌরসভাকে বলব। অতিদ্রুত যেন তারা ময়লা-আবর্জনা সরিয়ে নেয়।
 
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় চা দোকানি বলেন, ‘আর নিছে ময়লা সরায়ে। এসব নিয়ে তাগো মাথাব্যথা নাই। আমাগোও সইয়া গেছে। এরকম জায়গায় সবার চোখের সামনে যদি এই কাম ঘটে, তারপরও তারা চোখে না দেখে, তাইলে কিছু করার নাই। যেদিন সালমান রহমান দেইখা ঠেলা দিব, সেদিন বুঝব। তার আগে না।‘
 
তাই দোহার পৌরসভাবাসীর প্রশ্ন- হে ময়লা! তুমি কার? কবেই বা তুমি দূরীভূত হবে? মানুষ ফেলবে একটু স্বস্তির নিশ্বাস!!

এমএসএম / জামান

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫০