ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র তাপদাহে পুড়ছে সাতক্ষীরা বিপাকে নিম্ন আয়ের মানুষ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ১:২৯
 সাতক্ষীরার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। প্রচন্ড এই গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলো। আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। গরমে পুড়ছে সড়কে চালাচলরত পথচারীদের চোখমুখ। তীব্র দাবদাহে বিশেষ কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেনা। দুপুরের আগেই শহর ফাঁকা হয়ে যাচ্ছে। গরম নিবারনে বেশীরভাগ শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষ গুলো আশ্রয় নিচ্ছেন গাছ তলায়। পিপাসা নিবারনে জন্য শহরের বিভিন্ন ডাব, আখের রস ও শরবেতর দোকান গুলোতে ভিড় লক্ষনীয়। কেউ কেউ আবার গরম থেকে রক্ষা পেতে দীর্ঘক্ষন ধরে পৌরদীঘিসহ শহরতলীর বিভিন্ন পুকুরে গোসল করছেন। অত্যাধিক এই গরমে ক্ষতি হচ্ছে ফসলি জমি ও মৎস্য ঘেরের। তবে, এই তীব্র গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে প্রচুর পরিমান বিশুদ্ধ পানি পানের পাশাপাশি একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসরা। 
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা শতকরা ২১ ভাগ। আগামী আরো কয়েকদিন এমন তাপামাত্রা অব্যাহত থাকবে বলে আরো জানান এই আবহাওয়া কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত