ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে জাগোনারী'র অবহিতকরণ সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ৪:১৯

ভোলার লালমোহনে 'বরগুনা নারী জাগরণ কর্মসূচি-জাগোনারী'র' অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। 

স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় উপজেলার চরভূতা ও বদরপুর ইউনিয়নে Rebuilding Coastal Districts : Post-Norwester Shelter Support Project বাস্তবায়ন করতে যাচ্ছে জাগোনারী। সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে উপস্থিতিদের উদ্দেশ্যে প্রজেক্টের সার্বিক বিষয় তুলে ধরেন বরগুনা নারী জাগরণ কর্মসূচি-জাগোনারী'র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমান, জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস, জাগোনারীর টেকনিক্যাল ম্যানাজার দেবাশীষ কর্মকারসহ বদরপুর ও চরভূতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।
উল্লেখ্য, জাগোনারী ১৯৯৮ সাল থেকে উপকূলীয় অঞ্চলে সরকারি ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে নানা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, খাদ্য নিরাপত্তা, জীবন জীবিকার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাগোনারী।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত