ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে কালুরঘাটে ফেরীতে উঠতে গিয়ে টেম্পুর ধাক্কায় প্রাণ হারায় কলেজ ছাত্রী


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৪৩

চট্টগ্রামে কর্ণফূলী নদী পারাপারের জন্য  ফেরীতে উঠতে গিয়ে টেম্পুর ধাক্কায় প্রাণ হারায়  এক কলেজ ছাত্রী ।  

জানা যায় আজ ২৯ এপ্রিল সোমবার  সকাল  ১০ দিকে কলেজ ছাত্রী ফাতেমা-তুর জোহরা   কালুরঘাটের কর্নফূলী নদীর  পূর্ব পাড়ে ফেরীর বেইলি ব্রিজে ওঠার সময় অটোটেম্পুর ধাক্কায় ছিটকে পরে মাথা থেকে রক্তক্ষরণ হতে থাকে,  স্হানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে  দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় সেন তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত কলেজ ছাত্রী বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল ১ নম্বর ওয়ার্ড হানিফার বাড়ির ডাক্তার হাসানের মেয়ে ফাতেমা তুর জোহরা ( নূপুর) নগরীর বাকলিয়া এলাকার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

প্রত্যেক্ষদর্শী শাহ আলম বলেন  একটি সিএনজি চালিত  অটোটেম্পু ফেরী হতে উপরে উঠার সময়  হঠাৎ  নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে নামতে শুরু করে  এ সময় পিছনে থাকা ওই  কলেজ ছাত্রী  টেম্পুর ধাক্কায় বেইলি  ব্রিজের সাথে লেগে যায়  এবং মাথায় আঘাত লেগে  গুরুতর আহত হয়ে রক্তক্ষরণ হতে থাকে। 

এই অবস্হায় তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। বোয়ালখালী থানারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসহাব উদ্দিন বলেন  ঘাতক টেম্পোটি আটক করা হয়েছে, আইনগত পক্রিয়া চলমান।

এ যেন মরন ফাঁদে পরিনত হয়েছে চট্টগ্রাম কালুরঘাটের ফেরিঘাট। 

চট্টগ্রাম কালুরঘাটে নতুন একটি সেতু দীর্ঘ দিনের দাবি হলেও বর্তমানে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকায় ফেরি দিয়ে পারাপার হচ্ছে হাজারো যানবাহন ও সাধারন মানুষ। ফলে প্রতিদিন ফেরিপারাপারে ঘটছে কোন না কোন কোন দূর্ঘটনা। এক দিকে ফেরির স্বল্পতা অন্যদিকে নিয়ম নীতি তোয়াক্কা না করে চলছে ফেরি। দুটো ফেরি থাকলেও যানবাহন স্বল্পতার দোহাই দিয়ে একটি ফেরি বন্ধ থাকে। দুপাড়ের রাস্তাটা সংস্কার না থাকায় ঝুকি নিয়ে যান চলাচল করছে। ফেরি ইজারাদাররা যেন দেখেও দেখেনা। নিয়মনীতি তোয়াক্কা না করে ইজারাদারদের ইচ্ছামত চলছে ফেরিঘাট। ফলে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছে বোয়ালখালীসহ দক্ষিণাঞ্চলের একাংশের মানুষ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান