ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ বিকাল ৬:৫২

টেস্ট ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় ও জনপ্রিয় করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে আইসিসি। এর একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চলা প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষ করেছে টেবিলের ৯ দলের মধ্যে সবার নিচে থেকে। এবার ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী টাইগাররা। ২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ভালো সুযোগ দেখছেন সাদমান ইসলাম।

বাংলাদেশ টেস্ট দলের বাঁহাতি ওপেনার সাদমান আজ (বুধবার) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘হয়তো আমাদের শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ এতো ভালো হয়নি। তবে এবার সবাই পারফর্ম করছে, ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি এবার ভালো হবে ইনশাআল্লাহ।’

২০১৯-২০২১ টেস্ট চ্যাম্পিয়নে ভালোভাবে প্রভাব ফেলেছিল করোনাভাইরাস। ভারত যেখানে ১৭টি ম্যাচ খেলার সুযোগ পায়, সেখানে বাংলাদেশে মাঠে নামতে পারে মাত্র ৭ ম্যাচে। তবে ৬ ম্যাচেই হার লাল-সবুজের প্রতিনিধিদের। বাকি ১ ম্যাচ ড্র করে নামের পাশে যোগ করে মোটে ২০ পয়েন্ট। এতে ৯ দলের মধ্যে একদম তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে টাইগাররা।

২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের খুব বেশি ম্যাচ পায়নি বাংলাদেশ। যেখানে ইংল্যান্ড খেলবে ২১ ম্যাচ, সেখানে মোটে ১২ ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মতো এতো কম ম্যাচ নেই কোন দলের সূচিতে। সাদমানের আশা, এই ম্যাচগুলো ভালো করতে পারলে সামনে টেস্টের সংখ্যা আরও বাড়বে।

সাদমান জানালেন, ‘আগে হয়তো আমরা এতো বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম না। তবে সাম্প্রতি আমাদের অনেক টেস্ট ছিল, সামনে অনেক টেস্ট আছে চ্যাম্পিয়নশিপের। আমার মনে হয় না যে কম টেস্ট আছে। যদি নিজেদের আরও বেশি প্রস্তুত করতে পারি, ভালো পারফর্ম করতে পারি তাহলে আরও বেশি টেস্ট আসবে। আমাদের আরও বেশি সুযোগ করে দেবে।’

২০১৮ সালে বাংলাদেশ দলে অভিষেক সাদমানের। ৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে গায়ে সেটেছে টেস্ট ক্রিকেটারের তকমা। বাংলাদেশ দল টেস্ট খেলে কালেভদ্রে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সীমিত ওভারের ফরম্যাট খেলতে পারলেও সে সুযোগ নেই সাদমানের। জুলাইয়ের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে ফিরেছেন। এরপর টেস্ট ম্যাচ আছে আগামী নভেম্বর-ডিসেম্বরে।

এই দীর্ঘ সময় মাঠের বাইরে থেকে কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন সাদমান? জবাবে তিনি বলছিলেন, ‘আমি শুনেছি সামনে আমাদের কিছু ম্যাচ আছে এইচপির সাথে। আশা করি ম্যাচগুলো কাজে দেবে প্রস্তুতির ক্ষেত্রে। তারপরও আমাদের জাতীয় লিগ বা সিরিজ আছে। তো সে সবের জন্য নিজেকে প্রস্তুত করা যাবে এখানে।’

এমএসএম / এমএসএম

ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ

বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’

ফ্রান্সের বিপক্ষে স্পেনকে স্বস্তি দিচ্ছে যে পরিসংখ্যান

দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা

ইংল্যান্ডে কি থামবে হালান্ডদের স্বপ্নযাত্রা

কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে আরেক ‘ভোজিনহা’

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, আরও যত রেকর্ড

‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ

সেই আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের তারা এখনো আছেন

বাঁচা-মরার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইতিহাসের হাতছানি নিয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো