ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শিশুর চিকিৎসার অর্থ জোগাতে অলিম্পিক পদক বিক্রি করলেন পোলিশ অ্যাথলেট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ রাত ৯:৫

অনেক বছরের সাধনার ফসল একটি অলিম্পিক পদক। একজন অ্যাথলেটের জীবনে সবচেয়ে বড় পাওয়া হয়তো এটিই। সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে রূপা জিতেছেন মারিয়া আন্দ্রেজিক। একটি শিশুর চিকিৎসরা অর্থ জোগাতে মেয়েদের জ্যাভেলিন থ্রোয়ে পাওয়া নিজের পদকটি বিক্রি করে দিয়েছেন এই পোলিশ অ্যাথলেট।

পোল মিলোসজেক নামের ৮ মাসের সেই শিশুটির হৃদযন্ত্রে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। পোলের পাশে দাঁড়াতে দীর্ঘ সাধনার ফসল অলিম্পিক পদটি নিলামে তোলেন আন্দ্রেজিক। হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত শিশুটির অস্ত্রোপচারের জন্য বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা প্রয়োজন ছিল। অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তহবিল গড়েন মারিয়া। ফেসবুকে নিজের অলিম্পিক মেডেল নিলামে তোলার কথা ঘোষণা দেন তিনি। এরপর পোল্যান্ডের সুপার মার্কেট চেন জাবকা নিলাম থেকে ১ ল‍াখ ২৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিয়েছে তার পদকটি। তবে জাবকা মারিয়ার অলিম্পিক পদকটি তাকে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় এবং এই বিপুল পরিমাণ অর্থ অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য দান করার কথা জানিয়ে দেয়া হয় তাদের তরফ থেকে।

মারিয়া ২০১৬ রিও অলিম্পিক্সে মাত্র ২ সেন্টিমিটারের জন্য পদক জিততে পারেননি। ২০১৭ সালে কাঁধের চোটের জন্য খেলা থেকে দূরে সরে থাকতে হয় তাকে। ২০১৮ সালে বোন ক্যান্সারে আক্রান্ত হন এই তারকা অ্যাথলেট। অবশেষে সুস্থ হয়ে ট্র্যাকে ফেরেন মারিয়া। টোকিও অলিম্পিক্সে ৬৪.৬১ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে রুপার পদক গলায় ঝোলান। মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে নিজেকে। মারিয়া উপলব্ধি করেন জীবনের মূল্য। তাই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে চিকিৎসারত শিশুটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। 

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি