ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে মাছ চাষীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী' থানায় অভিযোগ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৪ দুপুর ৪:২০
বগুড়ার নন্দীগ্রামে এক মাছ চাষীর নিকট হইতে ৫০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার ৫নং ইউনিয়নের বর্ষণ গ্রামে। এই ঘটনায় ভুক্তভোগী মাছ চাষী বর্ষন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে পুটু মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
অভিযুক্তরা হলেন, বর্ষণ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুর রহমান, মাহবুর রহমানের ছেলে জিয়ারুল রহমান, মৃত আয়েজ উদ্দিনের ছেলে মোকছেদ আলী এবং মোকছেদ আলীর ছেলে কামরুল হাসান। 
 
অভিযাগ সূত্রে জানা গেছে, বর্ষন মৌজার খাস খতিয়ান ভুক্ত ৩৩০ দাগের ৭২ শতক ডোবা যা ইউনিয়ন পরিষদ থেকে বাৎসরিক ইজারা নিয়ে ৩০ বছর যাবত মাছ চাষ করে আসছে পুটু মিয়া। উক্ত ডোবাটি বেশ কিছুদিন পূর্ব হতে জোরপূর্বক জবর দখলের পায়তারা করছেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুর রহমানের নেতৃত্বে সংঘবদ্ধ চক্র। এমতাবস্থায়, গত ২ই মে বৃহস্পতিবার অভিযুক্ত চাঁদাবাজ চক্রটি উক্ত সরকারী ডোবায় গিয়ে ডোবার চারিদিকে থাকা নেটজাল তুলে ফেলে। এমন সময় পুটু মিয়া প্রতিবাদ করলে চাঁদাবাজ চক্রটি পুটু মিয়াকে বলে উক্ত ডোবায় মাছ চাঁষ করতে হলে তাদের ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। তাদের চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্র চাঁদাবাজ চক্রটি পুটু মিয়াকে মারধর করার জন্য উদ্যোত হয়। এমন সময় পুটু মিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত চাঁদাবাজ চক্রটি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যান।
 
গ্রামবাসী জানান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুর রহমানের নেতৃত্বে চাঁদাবাজ চক্রটি এলাকায় আতংক ছড়িয়ে বেড়াচ্ছে। তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট। পুলিশের সাথে তাদের সখ্যতা থাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনা এবং কেউ প্রতিবাদ করেনা। তাই এই চক্রটি বেপোরোয়া। 
 
বিষয়টি নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
 
 
 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির