ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছিলেন জেনারেল জিয়া : নানক


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২১ রাত ১২:১

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। জেনারেল জিয়া ও খুনি মোশতাকরা খুনি ডালিম, শাহরিয়ার, নুর, রশিদ, পাশাদের দিয়ে ৩ নভেম্বর জেলা হত্যার পর বিশেষ বিমানে বিদেশে নিরাপদে যাওয়ার সুযোগ করে দেয় এবং বিদেশের দূতাবাসে চাকরির সুযোগ করে দেয়। বুধবার (১৮ ‍আগস্ট) দুপুরে লালমোহন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের এগিয়ে যাওয়া ও গণতন্ত্র মুখথুবড়ে পড়েছিল। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে গিয়ে বারবার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী যে গ্রেনেড ব্যবহার করেছিল, আগস্টের ২১ তারিখে বিএনপি-জামায়াত খালেদা জিয়া ও তার কুলাঙ্গার ছেলে তারেক সেই গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা চালিয়েছিল।

অনুষ্ঠানের সভাপতি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মীরজাফরের প্রেতাত্মা ও খুনি মোশতাকের অনুসারীরা এখনো বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ সময় তাদের শক্ত হাতে দমনের আহ্বান জানান তিনি।

পরে জাতির পিতাসহ সকল শাহাদাতবরণকারীর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও প্রায় ৫০০ দুস্থর মাঝে খাবার বিতরণ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি আবদুল মালেকসহ উপজেলা আওয়ালী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত