খুলনায় ব্যবসায়ীকে জখম করে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই
খুলনা মহানগরীতে জুয়েল শেখ (৩০) নামে এক চায়ের দোকানিকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনীর সামনে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল শেখ ওই এলাকার শাহিন শেখের ছেলে। খুমেক হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল শেখ জানান, বিকেলে চায়ের দোকান খোলার সময় ওই এলাকার আবুল হোসেন খানের ছেলে রানা খান ও হেমায়েতের ছেলে সবুজ পিছন থেকে আমার ওপর হামলা করে। হামলায় আমার ডান হাত ও দুই হাতের আঙ্গুল জখম হয়। এ সময় তাদের সাথে থাকা আরও দুই যুবক দোকানের ক্যাশ বাক্সে থাকা লক্ষাধিক টাকা ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, আমার দোকানের পাশে আরও একটি দোকান কেনার উদ্দেশ্যে রাখা ৬০ হাজার টাকা এবং সিগারেট ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ হাজার টাকা ওই সময় ক্যাশবাক্সে ছিল। এ ছাড়াও স্বর্ণের চেইন সব সময়ই আমার গলায় থাকে। ছিনতাইকারীরা এই টাকা ও চেইনের কথা জেনে হামলা করতে পারে। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন