ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শেকৃবিতে জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৪-৫-২০২৪ বিকাল ৫:৫

প্রাণের মেলা কাজাখস্তানে' স্লোগানকে সামনে রেখে বিডিবিও জীববিজ্ঞান অলিম্পিয়াড চলতি বছরের জাতীয় পর্বটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের জীববিজ্ঞান উৎসবে তিনটি ক্যাটাগরিতে মোট ১২০০ শিক্ষার্থী অংশ নেয় এবং মোট ১০০ জন বিজয়ী নির্বাচিত হয়।

শনিবার সকাল নয়টায় বেলুন উড়িয়ে জাতীয় জীববিজ্ঞান উৎসব-২০২৪ এর উদ্বোধন করেন বিডিবিও কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কামরুল হাসান খান (উপদেষ্টা,বিডিবিও) শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ কমিটির এনজাইমবৃন্দ।

 ৩ ক্যাটাগরিতে সকাল ৯টায় শিক্ষার্থীদের ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ৬ষ্ঠ-৮ম শ্রেণি, সেকেন্ডারিতে নবম-দশম শ্রেণি ও হায়ার সেকেন্ডারিতে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরীক্ষা শেষে শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও খাবার বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে একটি প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে উন্মুক্ত প্রশ্ন গ্রহণ করা হয় এবং অতিথিবৃন্দ তাদের মূল্যবান উত্তর প্রদান করেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক