পথচারীদের মাঝে ১১ নং সেক্টর সোসাইটির খাবার স্যালাইন-পানি বিতরণ
তীব্র দাবদাহে রাজধানীর উত্তরায় শ্রমজীবি রিক্সাচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দরা।
আজ (শনিবার) সকাল ১১টায় উত্তরা ১১ নং সেক্টর এলাকায় প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের হাতে বোতলজাত খাবার পানি ও স্যালাইনের প্যাকেট তুলে দেন নেতারা।
পানি বিতরণ কর্মসূচিতে উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলতাফ হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এবং ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান তাপপ্রবাহে আমরা অসহায় রিক্সাচালক ও পথচারীদের হাতে পানিসহ স্যালাইন তুলে দিচ্ছি। এতে করে এই মানুষগুলো কিছুটা হলেও উপকৃত হবে।
এসময় সোসাইটির নেতারা বলেন, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি সবসময় জনহিতমূলক কর্মকাণ্ডে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেকোন সংকট মোকাবেলায় আমরা মানুষের পাশে আছি।
ঠান্ডা পানি পেয়ে রিক্সাচালক আব্দুল গফুর জানান, গরমে রিক্সা চালানো অনেক কষ্টের। প্রচুর ঘাম বের হয় শরীর থেকে। পানি আর স্যালাইন মিশিয়ে খেলে একটু ভালো লাগে।
এসব শ্রমজীবি এবং পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার, ফেরদৌস রহমান, উত্তরা কমিউনিটি পুলিশ উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আকন্দ স্বপন, উপদেষ্টা, আকাশ আহমেদসহ ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দরা
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে