কামারখন্দে ৪ টি ইউনিয়ানে চুরি ঠেকাতে রাত জেগে পাহারা
কামারখন্দে চুরি ঠেকাতে চেকপোস্ট বসিয়ে পাহারা দিচ্ছে এলাকাবাসী। তদারকি করছে উপজেলা প্রশাসন ও কামারখন্দীসকদেয় থানা পুলিশ।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভদ্রঘাট, ঝাঐল, জামতৈল, রায়দৌলতপুর ইউনিয়নে চার জনের গ্রুপে ভাগ হয়ে বাঁশের লাঠি ও টর্চ লাইট নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী।
ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ আল মারুফ জানান, থানার ওসি ও চেয়ারম্যানের নির্দেশে আমরা চেকপোস্ট বসিয়েছি। সামনে কোরবানির ঈদে যেন কোনভাবেই আমাদের এলাকা থেকে গরুসহ মূল্যবান জিনিস চুরি না হয়। এজন্য রাতে কোন মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা, ট্রাক যেতে নিলেই থামিয়ে জিজ্ঞেস করা হয়।
১নং ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নান্দিনা কামালিয়া গ্রামের পাহারাদার মোঃ সোহেল রানা বলেন, গত কয়েকমাস ধরে আমাদের এলাকায় গরু, ব্যাটারি চালিত ভ্যানসহ মূল্যবান জিনিস চুরি হয়েছে। সামনে কোরবানির ঈদে যাতে কৃষকের গোয়াল থেকে গরু চুরি না হয় এজন্য আমরা রাতে পাহারা দিচ্ছি।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশের নির্দেশনায় আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চুরি ঠেকানোর চেষ্টা করছি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, চুরি ঠেকাতে মিটিং করে ৩৬টি ওয়ার্ডের ৩৬টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এতে তদারকি করছে পুলিশ, এছাড়া রাতে পুলিশের ৫টি টিম কাজ করে যাচ্ছে।
গত ৫-৬ মাসে উপজেলার বিভিন্ন এলাকায় দিনে রাতে মিলিয়ে প্রায় ১৫-১৮টি স্থানে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী। এতে গরু চুরি হয়েছে প্রায় ১৮-২০ টি। চুরির তালিকায় রয়েছে ব্যাটারি চালিত ভ্যানসহ নগদ টাকাও।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল