ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শাশুড়ির কালো জামাই পছন্দ হয়নি

মেয়ের পেটে ৬ মাসের সন্তানকে ঔষধ দিয়ে হত্যার অভিযোগ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৫-৫-২০২৪ দুপুর ২:৬

মেয়ের জামাই কালো বলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে ফর্সা ছেলের সাথে বিয়ে দেয়ার জন্য ৬ মাসের গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ আপন মায়ের বিরুদ্ধে মেয়ের।

জানা যায়, প্রায় তিন বছর আগে খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের তাজমুলের সাথে সম্পর্ক করে বিয়ে হয় সাদিয়ার। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহিম মোড়লের মেয়ে। বিয়ের পর ইতিমধ্যে সাদিয়া ৬ মাসের অন্তস্বস্তা।

মা সালমা বেগম জামাই কালো বলে পছন্দ করেন না। একারণে তাকে তালাক দিয়ে ফর্সা ছেলে দেখে বিয়ে দেবে এমন চিন্তা ভাবনা নেয়। যার অংশ হিসেবে গত ২রা মে মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে ওষুধ খাইয়ে দেন মা সালমা বেগম। শুক্রবার রাতে প্রচন্ড ব্যথার ষন্ত্রনা হলে তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের মিডওয়াইফ শামীমা ও রোখসানা খাতুন মৃত্যু সন্তান প্রসাব করান।সাদিয়া বলেন তার মা এ ঘটনা ঘটিয়েছে। মা সালমা বেগম পলাতক থাকায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় পাইকগাছা থানার ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন ও উপ- পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান হাসপাতালে যেয়ে রাতে রিপোর্ট সংগ্রহ করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, বিষয়টি আশাশুনি থানার রামনগরে সূত্রপাত বিধায় ঐ থানায় আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। তবে আমরা প্রতিবেদন দিয়ে সহযোগিতা করতে পারি।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান