ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বাজারে মটোরোলার নতুন দুই ফোন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১০:১২

অপেক্ষার অবসান ঘটিয়ে হালের সবচেয়ে আলোচিত স্মার্টফোন মটো জি-৪০ ফিউশান ও মটো জি-৬০ অবমুক্ত হলো বাংলাদেশের বাজারে৷ বাংলাদেশে মটোরোলা মোবাইলের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা এই স্মার্টফোন দুটি বাজারজাত করছে।

সেলেক্সট্রা এবং ই-কমার্স প্রতিষ্ঠান "কিউকম" সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফোন দুটি অবমুক্ত করেছে৷ বলা হচ্ছে, ক্রেতাদের বিপুল আগ্রহ ও চাহিদার প্রেক্ষিতে মটো জি-৪০ ফিউশান ও মটো জি-৬০ বাজারে আনা হয়েছে এবং এই ফোন দুটি শুধুমাত্র "কিউকম" এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে৷

কিউকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. রিপন মিয়া বলেন, বাংলাদেশের স্মার্টফোন প্রেমীদের কাঙ্ক্ষিত স্মার্টফোন সেলেক্সট্রা লিমিটেডের সঙ্গে যৌথ প্রচেষ্টায় বাজারে আনতে পেরে আমরা আনন্দিত, ভবিষ্যতে মটোরোলার নতুন ফোনগুলো কিউকম-এ পাওয়া যাবে।

কিউকমের হেড অব সেলস, কমিউনিকেশন এবং পাবলিক রিলেশন প্রধান আরজে নিরব বলেন, মটোরোলা অত্যন্ত জনপ্রিয় একটি গ্লোবাল ব্র্যান্ড, তাদের স্মার্টফোন বাংলাদেশের বাজারে উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, হেড অব প্রোডাক্ট সাইফুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন চ্যানেল সেলস ব্যবস্থাপক নাহিয়ান মাহমুদ, করপোরেট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন ব্যবস্থাপক রাশেদুর রহমান প্রমুখ।

সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, স্মার্টফোন পছন্দের সিদ্ধান্তে ক্রেতারা এখন অনেক সচেতন। তারা ভালো মানের পণ্য চায়। মটোরোলা ফোন দেশের মানুষের হাতে পৌঁছে দিতে সেলেক্সট্রা লিমিটেড এবং 'কিউকম' একসাথে কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মটো জি৬০ ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি ১২০ হার্টজ এর আইপিএস ডিসপ্লে, স্ন্যাপ ড্রাগন ৭৩২জি প্রসেসর, ১০৮ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এছাড়া ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স রয়েছে। আছে ডেপথ সেন্সরও। এই স্মার্টফোন দিয়ে ৪কে ভিডিও ধারন করা যাবে। ৩.৫ মি.মি হেডফোন জ্যাক, ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি তো আছেই, ২০ ওয়াটের ফাস্ট চার্জারও বক্সের সাথেই আসছে। ৬ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট রম এর ফোনটি পাওয়া যাবে দুটি আকর্ষণীয় রঙে, ডায়নামিক গ্রে এবং ফ্রস্টেড শ্যামপেইন। মটো জি ৬০ এর বাজার মূল্য ২৮ হাজার ৯৯৯ টাকা।

মটো জি৪০ ফিউশান ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি রম এবং ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি রম। অ্যানড্রয়েড ১১ আপডেটের সাথে সাথে এর স্পেসিফিকেশন জি৬০ এর মতোই। তবে ক্যামেরায় থাকবে পরিবর্তন। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া আলট্রাওয়াইড, ডেপথ সেন্সর লেন্সও রয়েছে। জি৪০ ফিউশান এর ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি রমের ফোনটি কিনতে পারবেন মাত্র ২৫ হাজার ৯৯৯ টাকায়।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন