সাতক্ষীরায় কসাই বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
সাতক্ষীরার বলাডাঙ্গায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই বরখাস্তকৃত পুলিশ সদস্য আজিবর খুন, চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার (৩ মে রাত ৯টার দিকে সদর উপজলার বলাডাঙ্গা ইউনিয়নর বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বরখাস্ত পুলিশ কনস্টবল আজিবার রহমান (৪০) ওই গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ২০২৩ সালে ঢাকার যাত্রাবাড়ী র্যাব ক্যাম্প থেকে বরখাস্ত হন।
নিহতের ভাই রুস্তম আলী জানান, তার বড় ভাই আফসার আলী ও ছোট ভাই আজিবর রহমান দুইজন একসাথে গরুর মাংসের ব্যবসা করতো । গত ৩ মে শুক্রবার রাত ৯ টার দিকে তাদের ব্যবসার টাকা নিয়ে দুজনর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় বড় ভাই আফসার আলী ঘর থেকে ধারালো ছুরি এনে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে । গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থা অবনতি হলে। পরপ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয় । সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতের ঘটনায় নিহতের বড় ভাই আফসার আলীর নামে একটি মামলা হয়। মামলাটি এখন হত্যা মামলা হিসাবে রেকর্ড করা হবে । তিনি আরও জানান, ঘাতক আফসার আলীকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা