ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৪ বিকাল ৫:৭

ভোলার লালমোহনে ৭ বছরের অপহৃত শিশু আরাফাত হোসাইন সোয়াইব কে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে অপহরণকারী মো. রাসেল (ভুট্টু) কে আটক করা হয়েছে। রবিবার রাত ২টার দিকে চরফ্যাশন উপজেলার চরফ্যাশন বাজারের গ্রীণ প্যালেস হোটেল থেকে অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়। আটক রাসেল লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড সৈয়দাবাদ গ্রামের মৃত মামুনুর রশীদের ছেলে।

সোমবার বিকেলে লালমোহন থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজারের মেছবাহ উদ্দিনের মা পার্টস এন্ড ওয়ার্কসপে চাকরি করতো মো. রাসেল। গতকাল (রবিবার) বিকেলে মেছবাহ উদ্দিনের নাতি আরাফাত হোসাইন সোয়াইব কে অপহরণ করে নিয়ে যায় রাসেল। পরে রাত আনুমানিক নয়টার দিকে মেছবাহ উদ্দিনের মুঠোফোনে কল দিয়ে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সে।

বিষয়টি থানায় জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় চরফ্যাশন উপজেলার চরফ্যাশন বাজারের গ্রীণ প্যালেস হোটেল থেকে অপহৃত শিশু কে উদ্ধার করা হয় এবং অপহরণকারী মো. রাসেল কে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির নানা মেছবাহ উদ্দিন বাদি হয়ে রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। 
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. বাবুল আখতার, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত