সিংগাইরে একাধিক দোকানে আগুন, ৩১ লক্ষ টাকার ক্ষতি
মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ে ছাই ৭ টি দোকান। এতে প্রায় ৩০ লক্ষ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।রবিবার(৫ মে ) দিবাগত রাত ১১ টার দিকে পৌর এলাকার আঙ্গারিয়া এলাকার বেপারীপাড়া মোড়ের মার্কেটে অগ্নি দুর্ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- ফ্লেক্সি ও বিকাশের দোকান আল আমিন স্টোর, মুস্কান ট্রাবেলস, আব্দুল্লাহ টেইলার্স, দীপ্ত ভ্যারাইটিস স্টোর, স্থানীয় মোঃ কোহিনুরের ভাঙারী দোকান, কাঠের আসবাবপত্রের আল আমিন নকশা ঘর ও আল্লাহ ভরসা আইপিএস এর দোকান পুড়ে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় ও দোকান মালিকরা জানান, রাতে বন্ধ দোকান থেকে ধোয়া বের হতে দেখি। আগুন নিমিষেই ছড়িয়ে পড়ে। সিংগাইর ফায়ার সার্ভিসে খবর দিলে আগুন নিভাতে চেষ্টা করেন। পানি কম থাকায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেন না। পরবর্তীতে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আসে এবং দীর্ঘক্ষন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে আগুনে পুড়ে যায় ৭ টি দোকান। এতে তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইস্তিয়াক হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ২ ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। আগুন বেশি হওয়ায় পাশবর্তী মানিকগঞ্জ ফায়ার স্টেশনকেও জানাই। পানির সহজ উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে অসুবিধা হয়, ক্ষতির পরিমানও বেড়ে যায়। ধারণা করা হচ্ছে আইপিএস এর দোকান থেকে সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় ৩০ লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ৫৫ লক্ষ টাকা পরিমান আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied