ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

লর্ডসে হেরে সাকিব মাহমুদকে দলে ফেরাল ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১১:১০

ট্রেন্ট ব্রিজে বৃষ্টির সুবাদে ড্রয়ের পর ঐতিহাসিক লর্ডসে আর রক্ষা পায়নি স্বাগতিক ইংল্যান্ড দল। অনেকটা চ্যালেঞ্জ দিয়েই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাদেরকে মাত্র ৫১.৫ ওভারে অলআউট করে দিয়েছে ভারত, ম্যাচ জিতে নিয়েছে ১৫১ রানের বড় ব্যবধানে। লর্ডসে হারের পর তাই নিজেদের স্কোয়াডে রদবদল এনেছে ইংল্যান্ড। বাদ দেয়া হয়েছে জ্যাক ক্রলি, ডম সিবলি ও জ্যাক লিচকে। বিপরীতে ১৫ সদস্যের দলে ফিরেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান ও ডানহাতি পেসার সাকিব মাহমুদ।

দ্বিতীয় টেস্টে মঈন আলিকে দলে ফেরানোর পরই বোঝা যাচ্ছিল, জায়গা হারাবেন লিচ। তাই তাকে খেলার মধ্যে রাখার জন্য সমারসেটে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে সিরিজের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন এ বাঁহাতি স্পিনার।

এদিকে কাঁধের ইনজুরি থাকার পরেও ১৫ জনের দলে রাখা হয়েছে ডানহাতি পেসার মার্ক উডকে। তবে ঝুঁকি এড়াতেই দলে নেয়া হয়েছে সাকিব মাহমুদকে। সিরিজে তৃতীয় টেস্টে হয়তো মাঠেও নেমে যেতে পারেন সাকিব।

প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন মালান। গত দুই বছর ধরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের অন্যতম ভরসা তিনি। কিন্তু ২০১৮ সালের ভারত সিরিজের পর থেকে আর খেলতে পারেননি সাদা পোশাকের ক্রিকেট। সবমিলিয়ে ১৫ টেস্টে মাত্র ২৭.৮৪ গড়ে রান করেছেন মালান।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াড : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন ও মার্ক উড।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে