ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সিএমপি'র আকবর শাহ্ থানার সিটি গেইট চেকপোস্টে তল্লাশী অভিযান, গ্রেফতার ২


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১:৫৪

সিএমপি'র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় এডিসি স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি মোঃ মঈনুর রহমান এর তত্ত্বাবধানে আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী এর নেতৃত্বে আকবর শাহ্ থানার এসআই(নিঃ)/দীপন পাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চেকপোস্ট-৪৪ (নৈশ) ডিউটি করাকালীন আকবরশাহ্ থানাধীন সিটি গেইটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সিটি গেইট পুলিশ বক্সের সামনে রাস্তার উপর তল্লাশী অভিযান পরিচালনা কালে ইং ০৫/০৫/২০২৪ তারিখ রাত ০০.২০ ঘটিকায় বাজারের ব্যাগ হাতে সন্দেহজনক ভাবে পায়ে হেঁটে চেকপোস্ট অতিক্রম করার সময় আসামি ছেনোয়ারা বেগম(৩৪) ও রাবেয়া বেগম প্রকাশ জোহরা(৫৫) দ্বয়কে আটক করেন। আটক পরবর্তী নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী পূর্বক আসামি ছেনোয়ারা বেগম এর ডান হাতে ধরা অবস্থায় ১ টি বাজারের ব্যাগের মধ্যে পৃথক পৃথক কালো রংয়ের পলিথিনে দ্বারা মোড়ানো ২(দুই) কেজি গাঁজা ও আসামি রাবেয়া বেগম প্রকাশ জোহরা এর বাম হাতে ধরা অবস্থায় ১ টি বাজারের ব্যাগের মধ্যে পৃথক পৃথক কালো রংয়ের পলিথিনে দ্বারা মোড়ানো ২(দুই) কেজি গাঁজা সহ মোট ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ)/এসআই দীপন পাল ইং ০১/৫/২০২৪ তারিখ রাত ০০.৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ছেনোয়ারা বেগম এর বিরুদ্ধে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানায় রুজুকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে