চৌদ্দগ্রামে নিজঘরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধিন নিজবসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল ইসলাম তপু (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত তপু চৌদ্দগ্রাম পৌরসভাধিন লক্ষ্মীপুর গ্রামের জামে মসজিদপাড়া এলাকার মৃত আব্দুস সোবহান এর ছোট ছেলে। সে চৌদ্দগ্রাম আল-নূর হাসাপাতালে কর্মরত ছিলো।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবার সকাল নয়টায় নির্মাণাধিন বসতঘরের কাঁচা দেয়ালে মোটরপাইপ দিয়ে পানি দিচ্ছিলো তপু। এ সময় পানি ছিটকে ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড ভিজে যায় এবং ঘরের মেঝেতে পানি জমে থাকে। পরে পানি দেওয়া শেষ হলে তপু ওই ঘরের একটি কক্ষের জ্বলন্ত বৈদ্যুৎতিক বাতি বন্ধ করতে সুইচবোর্ডে হাত দেওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘরের মেঝেতে পানি জমে থাকায় বৈদ্যুতিক শর্টের ফলে সে দীর্ঘক্ষণ সুইচবোর্ডের সাথে আটকে থাকে।
পরে ঘরের মেইনসুইচ বন্ধ করে ওই ঘরে কর্মরত রাজমিস্ত্রিরাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের খবর শুনে মমতাময়ী মা সহ স্বজনদের গগণবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied