গুরুদাসপুরে ঋণের চাপে স্বামী-স্ত্রীর একসাথে বিষপান
নাটোরের গুরুদাসপুরে এনজিও ঋণ আর সুদেকারবারিদের চাপে বৃদ্ধ আলম শেখ (৬৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৫০) একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯ টায় মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃদ্ধ আলম শেখ উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামের বাসিন্দা। নিজের বাড়িতেই তারা বিষপান করেছিলেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক স্নিগ্ধা আক্তার জানান- জমিতে ব্যবহার করা কীটনাশক পান করে হাসপাতালে এসেছিলেন বৃদ্ধ দম্পতি। বিষ তোলার পর চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে স্বামী-স্ত্রীকে। তবে অবস্থা গুরুতর হওয়ায় নাজমা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অসুস্থ্য থাকায় সংবাদকর্মীদের সাথে কথা বলতে পারেননি স্বামী-স্ত্রী। তবে মেয়ে আলপনা আক্তার বলেন- বছর দেড়েক আগে বাড়ির ভিটাসহ দেড় বিঘা জমি তার ভাই সবুজ হোসেনের নামে লিখে দেন বাবা আলম শেখ। শর্ত ছিল তিনটি এনজিও ও সুদে কারবারিদের কাছ থেকে নেওয়া ৫ লাখ টাকার ঋণ পরিশোধ করবেন সবুজ। কিন্তু সবুজ ঋণের একটি টাকাও শোধ করেননি। উপরন্ত সবুজের স্ত্রী তার পিতা-মাতার সাথে দুর্ব্যবহার করেন। সবশেষ মঙ্গলবার কিস্তির টাকার জন্য আশা এনজিওরকর্মীরা বাড়িতে গিয়ে চাপ দেন। পারিবারিক কলহ আর ঋণের চাপে বুধবার সকালে ঘরের ভেতর পিতা-মাতা একসাথেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
পিতা-মাতার বিষপানে আত্মহত্যার বিষয়ে ছেলে সবুজ বলেন- ৬৬ শতাংশ জমি তিনি তার পিতার কাছ থেকে নগদ ৫ লাখ টাকায় কিনেছেন। এখনো তার আয়েই পিতা-মাতার ভরণপোষণ চলে। মূলত এনজিওর ২ লাখ ও সুদের ৩ লাখ টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন তার পিতা মাতা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি