ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

৪ মাসে কুষ্টিয়ায় প্রথম মৃত্যুহীন দিন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১২:১২

করোনার হটস্পট হয়ে ওঠা কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এ সময়ে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্য হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত চার মাসে এ হাসপাতালে করোনা শনাক্ত হওয়া একজনও মারা না যাওয়ার ঘটনা এটিই প্রথম। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে রোগী ভর্তির চাপ আগের চেয়ে আরও কমেছে। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ১৫৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ১১৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৩১ ভাগ। নতুন করে শনাক্ত হওয়া ৭৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২৭ জন, কুমারখালীতে ১২ জন, দৌলতপুরে ৬ জন, ভেড়ামারায় ২ জন, মিরপুরে ২০ জন এবং খোকসা উপজেলার ৯ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৯৯ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৬৮৯ জন। এখন পর্যন্ত জেলায় ৯৫ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৯০ হাজার ৯৪ জনের। বাকিরা প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১৬৫ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭১ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯৯৪ জন।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের