শিক্ষার্থীদের উপবৃত্তির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ
বঙ্গবন্ধুর ছবি ভাংঙ্গচুর, নিয়োগ বানিজ্য জড়িত থাকার অভিযোগের পর এবার টাকা দিলেই মিলবে উপবৃত্তি, শিক্ষার্থীদের এমন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পটুয়াখালীর কলাপাড়ার নিলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর নুরিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেট আবদুল মান্নানের বিরুদ্ধে।
আর সরেজমিনে গিয়েও মিলেছে এসব তথ্যের সত্যতা। শিক্ষার্থীরা জানান, ৬'শ টাকা দিলে সবাইকে উপবৃত্তি পাইয়ে দেবেন অর্থ আদায় করেছেন এই শিক্ষক। এছাড়াও অনেক শিক্ষার্থীদের কাছ থেকে বিগত দিনে ঘুষ নিলে তাদের তালিকায় নাম না আসায় টাকাও ফেরত দেয়নি অভিযুক্ত শিক্ষক মান্নান।ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী মোসাম্মৎ নুসরাত, মো. সোলায়মান,গোলাম রাব্বি, মো. জুবায়ের বলেন, আমি স্যারের কাছে ৬শ'ত টাকা দিয়েছি উপবৃত্তির পাবার জন্য।
অষ্টম শ্রেণী শিক্ষার্থীর বনি আমিন বলেন, উপবৃত্তির তালিকায় নাম দেয়ার জন্য আমার বাবা মাদ্রাসায় এসে স্যারের কাছে ছয়শ টাকা দিয়ে গেছে।দশম শ্রেনির শিক্ষার্থী মোসা: নাদিয়া উপবৃত্তির জন্য অনেক আগে ৬’শত টাকা দিয়েছি। এবছর টাকা দেয়নি। এই অভিযোগ একাধিক শিক্ষার্থীর।সহকারি মৌলভী, শিক্ষক আব্দুল মজিদ, উপবৃত্তি শিক্ষার্থীর কাছ থেকে অফিস খরচের জন্য ৬শত টাকা করে নিয়েছে। অনেকের কাছ থেকে ৬'শত টাকার কম নিয়েছে।
এবিষয়ে সহকারী সুপারিনটেন্ডেট আবুল কালাম সত্যতা স্বীকার বলেন, উপবৃত্তি পাইয়ে দেওয়ার জন্য অফিস খরচ বাবদ শিক্ষার্থীর কাছ থেকে টাকা উত্তোলন করছে। কত কি টাকা উত্তোলন করছেন তা আমার জানা নেই। কারণ আমরা শিক্ষার্থীর পাঠদানে ব্যস্ত থাকি।
এবিষয় আক্কেলপুর মাদ্রাসার দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেট আব্দুল মান্নান বলেন, আমি ছাত্র ছাত্রীর কাছ থেকে ভর্তি থেকে এ পর্যন্ত ৬’শত টাকা করে নিয়েছি। উপবৃত্তির জন্য আমি টাকা নিয়েছি শিক্ষকরা বলেছে। তারা টাকা উত্তোলনের সাথে শিক্ষকরা জড়িত। আমি না।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, উপবৃত্তি পেতে টাকা দিতে হবে কেন। তবে শিক্ষার্থীদের অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা