কাপাসিয়ায় পুনরায় চেয়ারম্যান আমানত, নতুন ভাইস চেয়ারম্যান আইয়ুব
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.মোঃ আমানত হোসেন খান। বুধবার রাতে এ ফলাফল ঘোষণা করেছেন, নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া।
এর আগে বুধবার সকাল থেকে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১১৯ টি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ্যাড. আমানত হোসেন খান মোটারসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৯২৯ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী, আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দীন আহমেদ সেলিম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী টিয়া পাখি প্রতীকে ৪৭ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: ইমান উল্লাহ শেখ তালা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১০১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা নাসরিন শিখা ফুটবল প্রতীকে ৬৫ হাজার ২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন আরা সরকার কলসি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭শত ভোট। উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ২৪৫টি, মোট ভোট কেন্দ্র ১১৯টি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস