ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশের বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১২:৩৩

চট্টগ্রামের চন্দনাইশের বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৮ আগস্ট) বিকেলে বরকল এলাকায় ফ্রি অক্সিজেন সেবা, বৃক্ষরোপণ কর্মসূচি, ব্ল্যাড ব‍্যাংকের লগো উন্মোচন উপলক্ষে সংগঠনের উপদেষ্টা আলহাজ এমএ সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল জব্বার চৌধুরী। উদ্বোধক হিসেবে ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান।

মুহাম্মদ সালামত উল্লাহ চৌধুরী ও তৌফিক আলম চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, আলহাজ আজিজুল হক হিরু, আলহাজ আবুল বশর, মুহাম্মদ মোহছেন আলী, মানবিক পুলিশের সাবেক টিম লিডার মো. শওকত হোসেন প্রমুখ।

এই সময় অতিথিরা বলেন, বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম একটি মানবিক সংগঠন। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আজ বরকল প্রবাসী ফোরাম ফ্রি অক্সিজেন সেবা সার্ভিসের মাধ্যমে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে, যা সমাজের জন‍্য অত্যন্ত মহৎ ও প্রসংশনীয় কাজ।

এমএসএম / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক